রাজ্যের খবর

বীরভূমে বন্ধ থাকা সিনেমা হলে আগুন

Fire breaks out at closed cinema hall in Birbhum

Truth Of Bengal: বন্ধ হয়ে থাকা সিনেমা হলে আগুন। রবিবার এমনই ঘটনা ঘটেছে, বীরভূমের মল্লারপুরে। ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। এই আগুন দেখে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। আগুনের লেলিহান শিখা তীব্র হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল বাহিনীকে। এরপর খবর দেওয়া হয় মল্লারপুর থানার পুলিশ। কিন্তু কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে মল্লারপুর থানার পুলিশ। আরও জানা যায়, মল্লারপুর বাজারে দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছিল সিনেমা হলটি।

Related Articles