রাজ্যের খবর

Basirhat: বসিরহাটে মৃতরা ভোটার তালিকায়,কমিশনের নজরে আনল প্রশাসন

ভোটার তালিকায় নিবিড় সংশোধনের চর্চার মাঝে একাধিক জায়গায় তালিকায় ভ্রান্তির ছবিটা ধরা পড়ছে।

Truth Of Bengal: বাংলায় এসআইআরের প্রস্তুতি চলছে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিল্লি থেকে বার্তা দিয়েছেন। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের চর্চার মাঝে একাধিক জায়গায় তালিকায় ভ্রান্তির ছবিটা ধরা পড়ছে। এমনকি জনপ্রতিনিধিরা কমিশনের নজরে আনলেও তাতে কাজ হয়নি বলেও অভিযোগ জোরালো হচ্ছে।সেরকমই একটি বুথ হল বসিরহাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ড।  যেখানে তপন অধিকারী, স্বপন অধিকারী, চন্দন কুমার কুন্ডু , গায়ত্রী কুন্ডুর মত ৩২ জন মানুষ মারা গেলেও তাঁদের নাম এখনও ভোটার তালিকায় রয়ে গেছে। কেউ ২বছর আগে কেউ ৬বছর আগে,কেউ আবার ১বছর আগে প্রয়াত।তবুও কি করে ভোটার তালিকায় তাঁদের নাম জ্বলজ্বল করছে ? (Basirhat)

আরও পড়ুনঃ Housing Resilience: বাংলার বাড়ি, বর্ধমানের সভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাম ভোটার তালিকায়, এদের মধ্যে কেউ দু’বছর, ছয় বছর, এক বছর আগে মারা গেছে । সকলেরই পরিবার ডেড সার্টিফিকেট তুলেছে। কিন্তু তারপরেও জ্বলজ্বল করছে ভোটার তালিকায়  তাদের নাম।তবে তাদের পরিবার কেউই বলতে পারছে না কি করে ভোটার তালিকায় তাদের পরিবারের মৃত মানুষের নাম রয়েছে । তার কারণ তারা কোনদিন খুঁজই নেয়নি যে ভোটার তালিকা থেকে তাদের পরিবারের মৃত মানুষের নাম বাদ গিয়েছে কিনা । আর এটাই স্বাভাবিক, ডেড সার্টিফিকেট নেওয়ার পর তার নাম ভোটার তালিকা থেকে সাধারণ পদ্ধতি অনুযায়ী বাদ চলে যাওয়ার নিয়ম ।(Basirhat)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

মাত্র একটা বুথে ৩২ জন ভুতুড়ে ভোটার, তারা সকলেই মৃত, কোন পরিবারে চারজন আবার কোন পরিবারের তিনজন মৃত, কিন্তু তাদের নাম জ্বলজ্বল করছে ভোটার তালিকায়, যে বুথের মোট ভোটার সংখ্যা মাত্র ১০৮৪ জন । দু’বছর, ছয় বছর, এক বছর আগে মারা গেছে এমন ব্যক্তির নাম ভোটার তালিকায় জ্বলজ্বল করছে ,যা নিয়ে উঠছে প্রশ্ন*যদিও বিষয়টি স্বীকার করে  নিয়ে ইলেকশন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান বসিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ২৫১ নাম্বার বুথের ঘটনা ।তপন অধিকারী, স্বপন অধিকারী, চন্দন কুমার কুন্ডু , গায়ত্রী কুন্ডুর মত ৩২ জন মানুষের নাম ভোটার তালিকায়, এদের মধ্যে কেউ দু’বছর, ছয় বছর, এক বছর আগে মারা গেছে । সকলেরই পরিবার ডেড সার্টিফিকেট তুলেছে। কিন্তু তারপরেও জ্বলজ্বল করছে ভোটার তালিকায়  তাদের নাম।তবে তাদের পরিবার কেউই বলতে পারছে না কি করে ভোটার তালিকায় তাদের পরিবারের মৃত মানুষের নাম রয়েছে । তার কারণ তারা কোনদিন খুঁজই নেয়নি যে ভোটার তালিকা থেকে তাদের পরিবারের মৃত মানুষের নাম বাদ গিয়েছে কিনা । আর এটাই স্বাভাবিক, ডেড সার্টিফিকেট নেওয়ার পর তার নাম ভোটার তালিকা থেকে সাধারণ পদ্ধতি অনুযায়ী বাদ চলে যাওয়ার নিয়ম। (Basirhat)

কিন্তু কি ভাবে সেই নাম ভোটার তালিকায় আছে তাই জানে না তাদের পরিবারগুলো। তবে এই নিয়ে ওই ওয়ার্ডের মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে যে-এই নামগুলো কিভাবে ভোটার তালিকায় আছে তাদের জানা নেই তবে ভোটের সময় এই নামে ভোট পড়ে।

ভোটের সময় স্বর্গ থেকে এরা নেমে এসে ভোট দিয়ে যায়।যদিও পৌরসভার ভাইস চেয়ারম্যান- সুবীর সরকার বলেন- শুধু এই একটা বুথ না , বসিরহাট পৌর এলাকায় যত বুথ আছে সব বুথেই এরকম ভোটার কিছু পাওয়া যাবে। আমরা এগুলো সংশোধন করার জন্য নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম কিন্তু কোন কাজ হয়নি। আমরা আবার উপরমহলকে বিস্তারিত জানাবো ।

 

Related Articles