রাজ্যের খবর

“ক্ষমা চাইছি, আসছি ১০ মিনিটে!”, মহিলা ভক্তের ডাকে শাহের সৌজন্যে বাহবা নেটদুনিয়ার

রোড-শোতে শাহের ‘ডিজিটাল’ ম্যাজিক! আইনজীবীর আরজিতে সাড়া দিয়ে সাধারণের মন জিতলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Truth of Bengal: নির্বাচনী রণকৌশলের মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই ‘মানবিক’ ও ‘তড়িৎ’ প্রতিক্রিয়া এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনীতির অলিন্দে যেখানে নেতাদের পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা দেরি হওয়াটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে, সেখানে একজন সাধারণ নাগরিকের আর্তিতে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমাপ্রার্থনা এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল।

ঘটনাটি ঘটে যখন তনুশ্রী সরকার নামে এক আইনজীবী ইনস্টাগ্রামে সরাসরি অমিত শাহকে ট্যাগ করে লেখেন, “অমিত জি, দ্রুত চলে আসুন, রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি।” রোদে পুড়তে থাকা এক ভোটারের এই সহজ সরল আবদার এড়িয়ে না গিয়ে বরং পাল্টা উত্তর দেন শাহ। তিনি লেখেন, “অ্যাডভোকেট তনুশ্রী, দেরি হওয়ার জন্য ক্ষমা চাইছি। আর মাত্র ১০ মিনিটের মধ্যেই আমি সেখানে পৌঁছে যাচ্ছি।”

রাজনৈতিক মহলের মতে, এই ঘটনাটি নিছক একটি সোশ্যাল মিডিয়া কমেন্ট নয়, বরং ডিজিটাল যুগে সাধারণ মানুষের সঙ্গে শীর্ষ নেতৃত্বের সরাসরি সংযোগের এক বড় বিজ্ঞাপন। তনুশ্রীর সেই মন্তব্য এবং শাহের এই মার্জিত উত্তর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

Related Articles