রাজ্যের খবর

Aadhaar Fraud: বাংলাদেশীদের জন্য ভুয়ো আধার কার্ড তৈরির চক্রের পর্দা ফাঁস! গ্রেফতার ২

অনেকেই দাবি করছেন, এমন দেশ দ্রোহীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক।

Truth Of Bengal: বড়সড় সাফস্য এসটিএফ-এর। বাংলাদেশীদের জন্য ভুয়ো আধার কার্ড (Aadhaar Fraud) তৈরির চক্রের পর্দা ফাঁস করল এসটিএফ। আগেই এই দেশদ্রহীতার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল উত্তর দিনাজপুরের কানকি পোস্ট অফিসের এক কর্মীকে। এবার এক ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করল এসটিএফ পুলিশ।

[আরও পড়ুন: Irfan Pathan: সিরিজ ড্র হলেও বুমরাহের ভূমিকায় অসন্তুষ্ট ইরফান]

জানা গিয়েছে, ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়া উত্তর দিনাজপুরের ডাল খোলার। তার নাম গিরিধারী রায়। এই ঘটনায় তীব্র সোরগোল শুরু হয়েছে এলাকায়। অনেকেই দাবি করছেন, এমন দেশ দ্রোহীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক (Aadhaar Fraud)।

[আরও পড়ুন: US Diplomacy: পাকিস্তানের সেনাপ্রধানকে ফের আমন্ত্রণ ট্রাম্পের, কূটনীতিতে নতুন মোড়]

এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে এসটিএফ। এই নিন্দনীয় কাজের নেপথ্যে কোন বড় মাথা রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে (Aadhaar Fraud)।

Related Articles