নভেম্বরে পুরভোট? কলকাতা-হাওড়ায় একাই লড়বে বিজেপি, স্পষ্ট বার্তা শমীক-সুকান্তর
দুর্গাপুজো শেষ হতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে পুরভোটের প্রস্তুতি।
Truth of Bengal: নভেম্বরে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের সম্ভাবনা। তার আগে এনসিপিআইয়ের সঙ্গে জোটের জল্পনা উড়িয়ে দিলেন বিজেপির দুই শীর্ষ নেতা সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্য। সুকান্তের স্পষ্ট বক্তব্য, কলকাতা পুরসভার ২০৯টি আসনেই পদ্ম প্রতীকে একা লড়বে বিজেপি। শমীকও জানিয়েছেন, পুরভোটে বিজেপি একাই লড়াই করবে।
দুর্গাপুজো শেষ হতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে পুরভোটের প্রস্তুতি। কলকাতা ও হাওড়া পুরনিগম-সহ সাতটি পুরসভায় নভেম্বরে নির্বাচন হতে পারে বলে জল্পনা। এই আবহে এনসিপিআইয়ের সঙ্গে বিজেপির জোটের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। তবে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন দলের দুই নেতা।
শমীক ভট্টাচার্যের দাবি, বিজেপি কারও সাহায্যে নয়, নিজের শক্তিতেই ক্ষমতায় এসেছে। কলকাতা ও হাওড়া—দুই পুরসভাতেই বোর্ড গঠনের আশাবাদও প্রকাশ করেছেন তিনি। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের বিজেপির টিকিটে লড়ার সম্ভাবনা নিয়েও কোনও তথ্য তাঁর কাছে নেই বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি।
সূত্রের খবর, চলতি মাসেই পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। ফলে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রার্থী বাছাই ও সংগঠন মজবুত করার প্রস্তুতি শুরু হয়েছে গেরুয়া শিবিরে।






