দেশ

TCS Salary Hike: টিসিএস-এর বড় ঘোষণা, বেতন বাড়ছে ৮০ শতাংশ কর্মীর

আগামী ১ সেপ্টেম্বর  ২০২৫ থেকে ৮০ শতাংশ কর্মীর বেতনবৃদ্ধি কার্যকর হবে।

Truth of Bengal: ভারতের অন্যতম বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস তাদের কর্মীদের জন্য একদিকে যেমন বেতনবৃদ্ধির ঘোষণা করেছে, তেমনি অন্যদিকে ছাঁটাইয়ের সিদ্ধান্তে উত্তাল হয়েছে কর্পোরেট মহল। সংস্থার তরফে কর্মীদের ই-মেল করে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর  ২০২৫ থেকে ৮০ শতাংশ কর্মীর বেতনবৃদ্ধি কার্যকর হবে। মূলত জুনিয়র ও মিড-লেভেল কর্মীরাই এই সুবিধার আওতায় আসবেন। টিসিএস-এর চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লাখাড এবং সিএইচআরও ডিজিগনেট কে. সুদীপ যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানান।সংস্থার তরফে বলা হয়েছে, এবার বেতন বৃদ্ধির আওতায় থাকবে প্রায় ৮০ শতাংশ কর্মী (TCS Salary Hike)।

আরও পড়ুনঃ Aadhaar Fraud: বাংলাদেশীদের জন্য ভুয়ো আধার কার্ড তৈরির চক্রের পর্দা ফাঁস! গ্রেফতার ২

তবে, ঠিক কত শতাংশ হারে বেতন বাড়বে, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। এই ইতিবাচক ঘোষণার মাঝেই সংস্থার তরফে জানানো হয়েছে, ‘ফিউচার-রেডি অর্গানাইজেশন’ তৈরির লক্ষ্যে চলতি বছরে প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই করা হতে পারে। টিসিএস-এর মতে, কর্মী কাঠামোর পুনর্গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। মূলত মধ্য ও উচ্চপদস্থ কর্মীরাই এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন। সংস্থার বক্তব্য, ‘রিস্কিলিং ও রিডিপ্লয়মেন্টের প্রক্রিয়া চালু করা হয়েছে। যাঁদের পুনঃনিয়োগ সম্ভব নয়, তাঁদের সংস্থা থেকে ছেড়ে দেওয়া হবে।’ টিসিএস-এর এই সিদ্ধান্ত প্রযুক্তি মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, গোটা আইটি ইন্ডাস্ট্রিই এক বড় রিসেট পর্বে প্রবেশ করতে চলেছে (TCS Salary Hike)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

বিশ্বজুড়ে অর্থনৈতিক টানাপোড়েন, আমেরিকার শুল্কনীতি, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি আইটি খাতে বড়সড় পরিবর্তন আনছে। এছাড়াও, এফওয়াই ২৬ -এর প্রথম ত্রৈমাসিকে দেশের শীর্ষ আইটি সংস্থাগুলির আয় বৃদ্ধি এক অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে।জুন কোয়ার্টারে ভবিষ্যৎ অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক টানাপোড়েনের কারণে ক্লায়েন্টদের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। যার ফলে প্রযুক্তি বাজারে এক ধরণের স্থবিরতা দেখা যাচ্ছে। টিসিএস-এর বেতনবৃদ্ধির ঘোষণা অনেক কর্মীর জন্য স্বস্তির বার্তা হলেও, একই সঙ্গে ছাঁটাইয়ের ইঙ্গিত চিন্তার ভাঁজ ফেলেছে চাকরিপ্রার্থীদের কপালে (TCS Salary Hike)।

Related Articles