Irfan Pathan: সিরিজ ড্র হলেও বুমরাহের ভূমিকায় অসন্তুষ্ট ইরফান
দুই দলের ক্রিকেটাররাই বেশ হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছেন, যার জেরে সিরিজ শেষ হয়েছে ২-২ ফলাফলে।
Truth of Bengal: ৩ দিন পেরিয়ে গেলেও এখনো ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে কাটেনি ওভাল টেস্টের নেশা। এখনো বিভিন্ন সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে জয়ের মুহূর্তের ছবি ও ভিডিও। কিন্তু এর মাঝেই দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার ইরফান পাঠান। (Irfan Pathan) যেভাবে এমআই তারকা বেছে বেছে ম্যাচ খেলেছেন গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেকে বোলিং থেকে সরিয়ে রেখেছিলেন, তা একেবারেই ভালো চোখে নেননি ইরফান।
[আরও পড়ুনঃ Entally: কলকাতায় ফের বিপজ্জনক বাড়ি ধসলো, এন্টালিতে গুরুতর জখম ২ প্রবীণ নাগরিক]
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। দুই দলের ক্রিকেটাররাই বেশ হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছেন, যার জেরে সিরিজ শেষ হয়েছে ২-২ ফলাফলে। বিশেষ করে ওভালে অন্তিম টেস্টে একেবারে পরাজয়ের মুখ থেকে ম্যাচ জিতেছে ভারত। সৌজন্যে মহাম্মদ সিরাজের দাপুটে বোলিং। তবে অন্যদিক থেকে ইংল্যান্ডের ব্যাটারদের ভালো চাপে রেখেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণাও। মাত্র ৬ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে ভারত সিরিজ পরাজয় এড়ায়।(Irfan Pathan)
তবে এই সিরিজে প্রত্যাশা অনুযায়ী একেবারেই দাগ কাটতে পারেননি জাসপ্রিত বুমরাহ। প্রথমত, চোটের কথা মাথায় রেখে তিনি খেলেননি সবকটি ম্যাচ। মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি, যার একটিও জেতেনি ভারত। দ্বিতীয়ত, নিজেকে তিনি মাঝেমধ্যেই বোলিং থেকে সরিয়ে রেখেছিলেন, যার মাশুল দিতে হয়েছে দলকে। অন্তত এমনটাই মনে করেন ইরফান পাঠান। তিনি একপ্রকার বুমরাহের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।(Irfan Pathan)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রাক্তন তারকা প্রশ্ন তোলেন যে বুমরাহ আর কতদিন বেছে বেছে ম্যাচ খেলবেন। পাশাপাশি, তিনি এমআই তারকাকে আরো বেশি করে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান। তাঁর বক্তব্য, “লর্ড্স টেস্টে ষষ্ঠ ওভারের কথা মনে করুন। ধারাভাষ্য করার সময়ও আমি একই কথা বলেছিলাম। এর আগে ১১ বার রুটকে আউট করেছে বুমরাহ। ওখানে ও পাঁচ ওভার বল করত। পরের ওভারেই হয়তো রুটকে প্যাভিলিয়নে ফেরাতে পারতো। ও নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিল বলে আমি মনে করি। এছাড়া সকলেই দেখতে পাচ্ছেন ওর বেছে বেছে ম্যাচ খেলা।” এবার দেখার বিষয় কত তাড়াতাড়ি চোটের সমস্যা কাটিয়ে সেই আগের ছন্দে ফেরেন বুমরাহ। তাঁকে নিয়ে দলের পরিকল্পনা কি? এটাই এখন বড় প্রশ্ন।(Irfan Pathan)






