Uncategorized

Railway Jobs: রেলে চাকরির দারুণ সুযোগ! পূর্ব রেলের স্পোর্টস কোটায় ৫০টি শূন্যপদে চলছে আবেদন

মাধ্যমিক পাশ, আইটিআই, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। গ্রুপ ডি পদে মোট শূন্যপদ ৩৩।

Truth of Bengal: রেলে চাকরি করতে চান? এমন চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পূর্ব রেলে স্পোর্টস কোটায় চাকরির সুযোগ রয়েছে। হাওড়া, মালদহ, আসানসোল, চিত্তরঞ্জন ও কলকাতায় চাকরির সুযোগ মিলবে। ৯ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (rrcer.org) মারফত।চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মোট শূন্যপদ ৫০। মাসে বেতন মিলবে ৫২০০-২০,২০০ টাকার মধ্যে। গ্রুপ সি (লেভেল ৪/৫) এর মোট শূন্যপদ ৫। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। গ্রুপ সি (লেভেল ২/৩)। মোট শূন্যপদ ১২ (Railway Jobs)।

আরও পড়ুনঃ নেপালের সম্ভাব্য হবু প্রধানের কণ্ঠে ভারত ও মোদির প্রশংসা! কী বললেন তিনি?

মাধ্যমিক পাশ, আইটিআই, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। গ্রুপ ডি পদে মোট শূন্যপদ ৩৩। মাধ্যমিক পরীক্ষা পাশ করতে হবে। আইটিআই পাশ করতে হবে। বয়স হতে হবে ২০২৬ সালের ১ জানুয়ারির নিরিখে ১৮-২৫ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি, মহিলা, সংখ্যালঘু, আর্থিক ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। বাকি চাকরিপ্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে (Railway Jobs)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

কীভাবে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে

স্পোর্টস ট্রায়াল, প্রয়োজনীয় নথিপত্র, শারীরিক পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে। ডিসেম্বর ও আগামী বছর জানুয়ারি মাসে সম্ভাব্য ফিল্ড ট্রায়াল হতে পারে। ১০ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। পূর্ব রেলের অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। ইমেইল আইডি এবং মোবাইল নম্বর মারফত রেল গুরুত্বপূর্ণ তারিখ জানাবে (Railway Jobs)।

Related Articles