নেপালের সম্ভাব্য হবু প্রধানের কণ্ঠে ভারত ও মোদির প্রশংসা! কী বললেন তিনি?
নতুন দায়িত্ব নিতে প্রস্তুত সুশীলা, সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছেন।

Truth Of Bengal: এখনও ছন্দে ফেরেনি নেপাল। সম্প্রতি দুর্নীতিগ্রস্থ ওলি সরকারকে ক্ষমতাচ্যুত করেছে বুদ্ধের দেশের তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্মই চায় যে, দেশের অন্তর্বর্তী সরকারের হাল ধরুক প্রাক্তন ও প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কারকি। এবার সে দেশের সাম্ভাব্য হবু নেত্রীর মুখে শোনা গেল ভারত ও ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা।
সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁর কথাতে উঠে আসে নয়াদিল্লির কথা। তিনি বলেন, “ভারত সর্বদা নেপালকে সাহায্য করেছে।” বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করে বলেন, “মোদীজি সম্পর্কে আমার খুব ভাল ধারণা রয়েছে। আমি তাঁকে নমস্কার জানাচ্ছি।”
“Our relations with India aren’t new. What Govt is in Nepal, their relations with Nepal Govt, that is different. But the relations between Indians and Nepalis are special… We cry when our friends in India are hurt. India has always helped Nepal.”
-Interim Leader Sushila Karki pic.twitter.com/1WdgnnH3fQ
— Sensei Kraken Zero (@YearOfTheKraken) September 10, 2025
নতুন দায়িত্ব নিতে প্রস্তুত সুশীলা, সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছেন। সেই সঙ্গে তাঁর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে প্রথমে কোন কাজ করবেন তাও তিনি স্পষ্ট করেছেন। আন্দোলনের জেরে প্রাণ হারিয়েছেন যারা তাঁদেরকে সম্মানিত করা হবে। তাঁর কথায়, “আমাদের প্রথম কাজ হবে সেই তরুণদের জন্য কিছু করা, যাঁরা প্রতিবাদে শামিল হয়ে মারা গিয়েছেন।”
অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে নেপালের নেতৃত্ব কে সামলাবেন, তা নিয়ে জল্পনা চলছিল। বুধবার উঠে এল নেপালের প্রাক্তন বিচারপতি সুশীলার নাম। সূত্রের খবর অনুযায়ী, খুব শিগগিরই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলার নাম ঘোষণা করতে পারে সে দেশের সেনা প্রশাসন।
বুধবার কাঠমান্ডুতে আন্দোলনরত ছাত্র-যুব প্রতিনিধিরা বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান বেছে নিতে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নেপালের বিভিন্ন জেলা থেকেও নতুন প্রজন্মের আন্দোলনকারীরা আলোচনায় অংশ নেন। কয়েক ঘণ্টার দীর্ঘ আলোচনার পর অবশেষে পাঁচ হাজারেরও বেশি আন্দোলনকারী সর্বসম্মতভাবে সুশীলার নামকে সমর্থন জানান।
সাক্ষাৎকারে তাঁর দেশের সমস্যার কথাও তিনি তুলে ধরেছেন। সুশীলা কারকি বলেন, “অতীতের দিনগুলি থেকেই নেপালের কিছু সমস্যা রয়েছে। এখন তো পরিস্থিতি খুবই কঠিন। তবে নেপালের উন্নতির জন্য আমরা একসঙ্গে কাজ করব। দেশের জন্য নতুন কিছুর সূচনা করার চেষ্টা করব আমরা।”






