চাকরি

আবেদনমূল্য ছাড়াই ভারতীয় রেলে চাকরির সুযোগ, ২২ হাজার শূন্যপদে নিয়োগ

কোনও আবেদনমূল্য লাগবে না। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সারা দেশে ভারতীয় রেল ২২ হাজার শূন্যপদে বিভিন্ন সহকারী নিয়োগ করবে। ২০ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। অনলাইনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অ্যাসিসট্যান্ট ট্র্যাক মেশিন পদে শূন্যপদ ৬০০, অ্যাসিসট্যান্ট ব্রিজ পদে শূন্যপদ ৬০০, ট্র্যাক মেন্টেনার গ্রুপ ৪ পদে শূন্যপদ ১১ হাজার, অ্যাসিসট্যান্ট পি-ওয়ে পদে শূন্যপদ ৩০০, অ্যাসিসট্যান্ট টিআরডি পদে শূন্যপদ ৮০০, অ্যাসিসট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল পদে শূন্যপদ ২০০, অ্যাসিসট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল পদে শূন্যপদ ৫০০, অ্যাসিসট্যান্ট টিএল অ্যান্ড এসি পদে শূন্যপদ ৫০০, অ্যাসিসট্যান্ট সি অ্যান্ড ডব্লিউ পদে শূন্যপদ ১০০০, পয়েন্টসম্যান বি পদে শূন্যপদ ৫ হাজার, অ্যাসিসট্যান্ট এস অ্যান্ড টি পদে শূন্যপদ ১৫০০।

আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। কোনও আবেদনমূল্য লাগবে না। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।

Related Articles