খেলা

India Pakistan Match: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, দ্রুত শুনানির আবেদন খারিজ

তবে বৃহস্পতিবার বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ আবেদন খারিজ করে জানিয়ে দেয়, খেলা নিয়ে তাড়াহুড়ো বা আবেগপ্রসূত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।

Truth of Bengal: আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগেই ম্যাচটি নিষিদ্ধ করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন চারজন আইন শিক্ষার্থী। তাঁদের দাবি ছিল, চলতি বছরের এপ্রিল মাসে পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এমন একটি ম্যাচ আয়োজন জাতির মর্যাদার পরিপন্থী। তবে বৃহস্পতিবার বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ আবেদন খারিজ করে জানিয়ে দেয়, খেলা নিয়ে তাড়াহুড়ো বা আবেগপ্রসূত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।আদালতের বক্তব্য, এতে এত তাড়াহুড়ো কেন? এটি নিছকই একটি ম্যাচ। খেলা খেলার মতোই চলুক। এই রবিবার খেলা আমরা কি করতে পারি? খেলা হতে দিন। অর্থাৎ, আন্তর্জাতিক ম্যাচে হস্তক্ষেপ করতে তারা নারাজ এবং এটি খেলা হিসেবেই দেখতে চায় দেশের শীর্ষ আদালত (India Pakistan Match)।

আরও পড়ুনঃ Railway Jobs: রেলে চাকরির দারুণ সুযোগ! পূর্ব রেলের স্পোর্টস কোটায় ৫০টি শূন্যপদে চলছে আবেদন

একই সঙ্গে আদালত জানায়, এমন বিষয়ে আবেগতাড়িত হয়ে বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।আবেদনকারীদের নেতৃত্ব দেন উর্বশী জৈন নামে এক ছাত্রী। তাঁদের দাবি ছিল, পহেলগাঁও হামলার মতো সন্ত্রাসী ঘটনার পটভূমিতে এই ম্যাচ আয়োজন জনমতের পরিপন্থী এবং এটি জাতীয় মর্যাদাকে আঘাত করবে। কিন্তু আদালত সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পরে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাল্টা জবাব দেয় ভারতও। তবে তার প্রভাব ২২ গজেও আছড়ে পড়ে। পহেলগাঁও হামলার জেরে লেজেন্ডস লিগে ইরফান পাঠান, হরভজন সিংসহ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার পাকিস্তানের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হননি (India Pakistan Match)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

তবে এসব আলোচনাকে উপেক্ষা করেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দল নামাতে প্রস্তুত। ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে—একদল মনে করছে, হিংসার আবহে খেলাধুলা হওয়া উচিত নয়, আবার অন্য অংশের মতে খেলাই দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথ হতে পারে।এই আবহে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল এবং অবিলম্বে তার শুনানির আবেদন করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দিল। প্রসঙ্গত, এশিয়া কাপে ভারত ৯ উইকেটে সংযুক্ত আরব আমিরশাহিকে গুঁড়িয়ে যাত্রা শুরু করেছে। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে খেলবে সূর্যকুমার যাদব বাহিনী। ২৮ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল (India Pakistan Match)।

Related Articles