চাকরিপ্রার্থীদের জন্য বড় ধামাকা! ভারতীয় রেলে ১১ হাজারের বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি
১৫ মে থেকে ১৪ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে
Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ১১ হাজারের বেশি শূন্যপদে অ্যাসিসট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করবে। ভারতীয় রেলের বিভিন্ন জোনে অ্যাসিসট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১১,১২৭। অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in মারফত। ১৫ মে থেকে ১৪ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মধ্য রেলে শূন্যপদ ১৪০০, পূর্ব মধ্য রেলে শূন্যপদ ৭০০, ইস্ট কোস্ট রেলে শূন্যপদ ১৬২৫, পূর্ব রেলে ৬০৮, নর্থ সেন্ট্রাল রেলে শূন্যপদ ৪৫৭, উত্তর পূর্ব রেলে শূন্যপদ ১০৫, নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলে শূন্যপদ ১২৭৬, উত্তর রেলে শূন্যপদ ৭৪০, উত্তর পশ্চিম রেলে ৬০০, দক্ষিণ মধ্য রেলে শূন্যপদ ৬৭৪, দক্ষিণ পূর্ব মধ্য রেলে শূন্যপদ ২০০, দক্ষিণ পূর্ব রেলে শূন্যপদ ১৫৩১, দক্ষিণ রেলে শূন্যপদ ২৫০, দক্ষিণ পশ্চিম রেলে শূন্যপদ ২০০, পশ্চিম মধ্য রেলে শূন্যপদ ৫৪১, পশ্চিম রেলে শূন্যপদ ২১৪, সিএলডব্লিউতে শূন্যপদ ৬।
কীভাবে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে
প্রথমে অবজেক্টিভ টাইপ স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। পরের ধাপে ডোমেইন স্পেসিফিক টেকনিক্যাল টেস্ট নেওয়া হবে। তৃতীয় পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। নথিপত্র যাচাই করা হবে। শারীরিক পরীক্ষা করা হবে।






