Uncategorizedভ্রমণ
Trending

শীতে পাহাড়-ডুয়ার্সের বিমোহিত রূপ, ঠান্ডার আমেজ নিতে বাড়ছে ভিড়

Enchanting form of mountain-duars in winter, the crowd is increasing to enjoy the cold

The Truth Of Bengal: দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে শীত। তবে উত্তরবঙ্গে এখনও ঠান্ডার আমেজ আছে ভালই। এইসময় পাহাড়কে মনে হয় মেঘের দেশ। মেঘ আর কুয়াশা একাকার হয়ে যায়। আর সেই শীতের সেই শোভা উপভোগ করতে পর্যটকদের ভিড় বাড়ছে। শীত উপভোগ করতে পর্যটকদের ভিড় বাড়ছে পাহাড়ে। পর্যটকের ভিড় বাড়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা।

শীতের মরসুমে অন্য রূপে ধরা দেয় পাহাড় সহ ডুয়ার্সে। ঠান্ডার আমেজে সেই নৈসর্গিক শোভা উপভোগ করার জন্য আসে প্রচুর পর্যটক। কয়েকদিন কাটিয়ে ফিরে যান পর্যটকরা। প্রতি বছরের চিত্র এটা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই কুয়াশা ও শীতের দাপট দেখা যাচ্ছে পাহাড় সহ ডুয়ার্সে। মাঝের দুই একদিন বাদ দিলে একপ্রকার গোটা মাস জুড়ে শীত ও কুয়াশার দাপট চলেছে। আর এই শীত উপভোগ করতে পর্যটকদের ভিড় বাড়ছে কালিম্পং জেলার লাভা, ডেলো সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে। পাহাড়ি পর্যটনকেন্দ্রগুলি শীতের সময় আরও অপরূপ হয়ে উঠে। এইসময় পাহাড়কে মনে হয় মেঘের দেশ। মেঘ আর কুয়াশা একাকার হয়ে যায়। আর সেই শীতের সেই শোভা উপভোগ করতে পর্যটকদের ভিড় বাড়ছে। কালিম্পং জেলার ডেলো, লাভা সহ বিভিন্ন এলাকায় পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে পাহাড়ের বেশিরভাগ হোটেল, রিসর্ট, হোম স্টে পর্যটকদের ভিড়ে গমগম করছে। তবে ডুয়ার্সের সমতল এলাকায় হোটেল, রিসর্ট বা হোম স্টে থেকেও সকালে বেরিয়ে সারাদিন পাহাড়ি এলাকায় ঘুরে ফিরে আসা যাবে। রাত ও ভোরে ঘন কুয়াশার চাদরে পাহাড় সাজছে নতুন সাজে। আর প্রকৃতির এমন সৌন্দর্যে বিমোহিত প্রকৃতিপ্রেমী ও পর্যটকরা।

পাহাড়ের এই সমস্ত পর্যটনকেন্দ্রে যাওয়ার জন্য এখন অনেক নতুন রাস্তাঘাট তৈরি হয়েছে। ফলে লাভা, ডেলো সহ আশপাশের পর্যটনকেন্দ্রগুলি এখন বেশি করে নজর কাড়ছে পর্যটকদের। আগের থেকে বেড়েছে পর্যটক সমাগম। ফলে এলাকার পর্যটন ব্যবসায়ী তাঁর প্রভাব পড়ছে। খুশি পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।

Related Articles