২৪ অক্টোবর থেকে স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ, আপনার এই ফোন নেই তো?
WhatsApp will not work on smart phones from October 24

The Truth of Bengal, Mou Basu: গ্রাহকদের আরো অত্যাধুনিক সুযোগ সুবিধা দিতে নিয়মিত আপগ্রেড করে থাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ২৪ অক্টোবর থেকে স্মার্টফোনে নাও চলতে পারে হোয়াটসঅ্যাপ। পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনে চলা মোবাইল ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ। আপাতত অ্যান্ড্রয়েড ফোন যেগুলোর ভার্সন ৪.১ বা তার থেকে নতুন তাতে চলে হোয়াটসঅ্যাপ। ২৪ অক্টোবর থেকে ৫.০ বা তার থেকে উন্নত ভার্সনের অ্যান্ড্রয়েড ফোনে চলবে হোয়াটসঅ্যাপ। যে সব ফোনে ২৪ অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপ চলবে না আপনার সাধের প্রাণাধিক প্রিয় স্মার্টফোনটি সেই তালিকায় নেই তো?
আসুন দেখে নিই কোন কোন স্মার্টফোনে ২৪ অক্টোবর থেকে চলবে না হোয়াটসঅ্যাপ – Sony Xperia Z, LG Optimus G Pro, Samsung Galaxy S2, Samsung Galaxy Nexus, HTC Sensation, Motorola Droid Razr, Sony Xperia S2, Motorola Xoom, Samsung Galaxy Tab 10.1, Asus Eee Pad Transformer, Acer Iconia Tab A5003, Samsung Galaxy S, HTC Desire HD, LG Optimus 2X, Sony Ericsson Xperia Arc3, Nexus 7, Samsung Galaxy Note 2, HTC one।
কীভাবে দেখবেন আপনার স্মার্টফোন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কোন ভার্সনে চলছে?
আপনার স্মার্টফোনের সেটিং মেনুতে যান। About Phone এ ক্লিক করে দেখে নিন কোন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলছে। এছাড়াও সেটিং মেনুতে যান About phone অপশনে ক্লিক করুন। এরপর কমন অপশনে ক্লিক করুন। Software info তে ক্লিক করলেই দেখতে পারবেন কোন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলছে।






