প্রযুক্তি

ঘরে বসেই Google Gemini-র মাধ্যমে দিন নিট (NEET) পরীক্ষা!

PhysicsWallah এবং Career360 এর সঙ্গে যৌথ ভাবে বিনামূল্যে মক টেস্ট ব্যবস্থা আনল Google Gemeni

Truth of Bengal: জানুয়ারি মাসে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য এআই চ্যাটবট চালু করেছিল টেক জায়েন্ট Google। এবার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিনামূল্যে মক টেস্টের ব্যবস্থা আনল Google। NEET পরীক্ষার্থীরা প্রত্যেকেই এই ফিচার ব্যবহার করতে পারবেন৷ Google এর AI প্ল্যাটফর্ম Gemini-র মাধ্যমে এই পরিষেবা মিলবে৷ দিল্লিতে সর্বপ্রথম এই ফিচারটি লঞ্চ করা হয়। এবার সারা দেশের পরীক্ষার্থীদের জন্য চালু হয়ে গেছে। PhysicsWallah এবং Career360 এর সঙ্গে যৌথ ভাবে বিনামূল্যে মক টেস্ট ব্যবস্থা আনল Google Gemeni ৷

NEET UG পরীক্ষার পাঠ্যসূচির ওপর ভিত্তি করে Gemini এর সাহায্যে মক প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। NEET UG পরীক্ষার সময়সূচি ও নম্বর দেওয়ার নীতি মেনে চলা হবে মক টেস্টের সময়ও। পরীক্ষার্থীরা যাতে আসল পরীক্ষা দেওয়ার আগে চূড়ান্ত প্রস্তুতি নিতে পারে তার কথা ভেবেই এই মক টেস্ট তৈরি করা হয়েছে। যাদের Google অ্যাকাউন্ট রয়েছে তারা এই মক টেস্টের সুবিধা পাবে ৷ এর জন্য আলাদা করে কোনও সাবস্ক্রিপশন নিতে হবে না ৷ এখন শুধু ইংরেজি ভাষাতেই এই পরীক্ষা দেওয়ার যাবে। আলাদা করে কোনও অ্যাপ ডাউনলোড করতে হবে না ৷

Gemini অ্যাপ ওপেন করে শুধু লিখতে হবে “I want to take a NEET mock exam” ৷ এরপরই ডিটেল প্রশ্নপত্র দেখতে পাবে পরীক্ষার্থীরা ৷ তারসঙ্গে থাকবে কাউন্টডাউন টাইমার ৷ তার মাধ্যমে সময় দেখা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে ৷ পরীক্ষা শেষে সাবমিট করলে ডিটেল স্কোর দেখতে পাওয়া যাবে ৷ পাশাপাশি প্রতিটি প্রশ্নের বিস্তারিত উত্তর মিলবে। কোনো বিষয় নিয়ে ধোঁয়াশা থাকলে তাও দূর হবে।