Ather Update: ভয়েস কমান্ডেই চলবে স্কুটার! ভারতীয়দের জন্য দুর্দান্ত ফিচার আনল এথার
এই ভয়েজ অ্যাসিস্ট্যান্টকে বিশেষভাবে ভারতীয় উচ্চারণ বুঝতে শেখানো হয়েছে। তাই সহজ বাংলায় বা হিন্দিতেই আপনি স্কুটারকে নির্দেশ দিতে পারবেন।
Truth of Bengal: ভারতীয় বৈদ্যুতিক স্কুটার প্রস্তুতকারক সংস্থা এথার এনার্জি বহু প্রতীক্ষিত সফটওয়্যার আপডেট, এথারস্ট্যাক প্রো আপটেড (AtherStack Pro Update) লঞ্চ করেছে। এই সফটওয়্যার আপডেটের মাধ্যমে এথারের বৈদ্যুতিক স্কুটার আরও স্মার্ট ও আধুনিক হয়ে উঠেছে। এবার থেকে তাই এথার স্কুটার কথাও বলবে। এই ভয়েজ অ্যাসিস্ট্যান্টকে বিশেষভাবে ভারতীয় উচ্চারণ বুঝতে শেখানো হয়েছে। তাই সহজ বাংলায় বা হিন্দিতেই আপনি স্কুটারকে নির্দেশ দিতে পারবেন। যেমন, ‘নেভিগেশন চালু করো’ বললেই ড্যাশবোর্ডে মানচিত্র চালু হয়ে যাবে। আর যদি আপনার কাছে এথারের হ্যালো হেলমেট (Hello Helmet) থাকে, তবে সেখান থেকেও ভয়েজ মেসেজ শোনা যাবে (Ather Update)।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের জেলায় কমিউনিটি অডিটর পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
এমনকি, অন্য এথার স্কুটারের ডেটা ব্যবহার করে আপনার ড্যাশবোর্ডে আগে থেকেই পটহোল অ্যালার্ট আসবে। অর্থাৎ, সামনে রাস্তায় যদি গর্ত থাকে, আপনার স্কুটার আপনাকে সতর্ক করবে। ফলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং আপনার যাত্রাপথ আরও সুরক্ষিত থাকবে। নতুন এথারস্ট্যাক প্রো আপডেটে সুরক্ষার দিকে জোর দেওয়া হয়েছে। তাই রাখা হয়েছে অ্যাক্সিডেন্ট অ্যালার্ট। দুর্ঘটনা ঘটলে আপনার জরুরি যোগাযোগ নম্বরে সঙ্গে সঙ্গে লোকেশন-সহ মেসেজ চলে যাবে। এমারেজন্সি নম্বর ডিসপ্লে রয়েছে (Ather Update)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
স্কুটারের ড্যাশবোর্ডে আপনার এমার্জেন্সি নম্বর দেখাবে, যাতে অন্য কেউ সাহায্য করতে পারেন। এছাড়া, লক সেফ ফিচার আছে ফলে অচেনা, অজানা কেউ স্কুটারে হাত দিলেই আপনার মোবাইলে অ্যালার্ট আসবে। চুরি রুখতে আপনি চাইলে সঙ্গে সঙ্গে স্কুটার অচল করে দিতে পারবেন। Ather জানিয়েছে, Ather Rizta Z এবং Ather 450X (Gen 3 এবং তার পরের মডেলগুলো)-এ এই আপডেট পাওয়া যাবে (Ather Update)।






