চাকরি

দক্ষিণবঙ্গের জেলায় কমিউনিটি অডিটর পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

নদিয়া জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট কমিউনিটি অডিটর পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে।

Truth Of Bengal:দক্ষিণবঙ্গের জেলা নদিয়ার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বাণিজ্য শাখায় স্নাতক হলেই এবার কমিউনিটি অডিটর পদে চাকরির সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের সামনে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, পদের নাম কমিউনিটি অডিটর। মোট শূন্যপদ ৪০। বাণিজ্য শাখায় স্নাতক হবে। কম্পিউটারে সাধারণ জ্ঞান থাকতে হবে। শুধু মহিলারাই আবেদনের যোগ্য। এনআরএলএমের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।(Job Alert)

[আরও পড়ুনঃ SIM: নতুন ফোন কিনেছেন অথচ সিম কার্ড কাজ করছে না নতুন ফোনে, কী করবেন?]

বুক কিপিং ও অ্যাকাউন্ট্যান্সির জ্ঞান থাকতে হবে। শারীরিক ও মানসিক ভাবে কর্মঠ হতে হবে। বয়স হতে হবে ২৫-৪০ বছরের মধ্যে। নদিয়া জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট কমিউনিটি অডিটর পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে। চাকরিতে নিযুক্তদের দায়িত্ব হবে মূলত আনন্দধারা প্রকল্পের ও স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক খতিয়ান সংক্রান্ত রিপোর্ট তৈরি করা। (Job Alert)

FB POST: https://www.facebook.com/truthofbengal

কবে, কীভাবে করবেন আবেদন? 

১৭ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে অনলাইনে আবেদন করতে হবে নদিয়া জেলা প্রশাসনের অফিশিয়াল ওয়েবসাইট (nadia.gov.in) মারফত। লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। গ্রামোন্নয়ন, এনআরএলএম সংক্রান্ত বিষয়, বুক কিপিং ও অ্যাকাউন্ট্যান্সি, জেনারেল এরিথমেটিক, জেনারেল ইংলিশ ও সাধারণ জ্ঞানের ওপর লিখিত পরীক্ষা হবে।(Job Alert))

Related Articles