প্রযুক্তি

সোনির নতুন অ্যানড্রয়েড স্মার্ট টিভি লঞ্চ হয়েছে ভারতে,দাম কত জানুন

Sonys Android Smart Tv With Google Assistant And Hdr Support Launched In India

The Truth of Bengal,Mou Basu: জনপ্রিয় জাপানি বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা Sony এবার ভারতের বাজারের জন্য নতুন Sony Bravia 2 সিরিজের স্মার্ট টিভি লঞ্চ করল। এই নতুন টিভি লাইনআপ চার-চারটি ভিন্ন স্ক্রিন ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি সাইজে এসেছে। নয়া মডেলের Sony Bravia 2 টিভিগুলিতে আল্ট্রা এইচডি (UHD) এলইডি ডিসপ্লে আছে। প্রতিটি টিভিতেই এক্স-রিয়েলিটি প্রো এবং মোশনফ্লো এক্সআর (Motion-flow™️ XR) ফিচার রয়েছে।

4K HDR কোয়ালিটিতে দুর্দান্ত ছবি দেখা যাবে। এগুলিতে এক্স১ পিকচার প্রসেসর দেওয়া হয়েছে, যেখানে গুগল টিভি সাপোর্ট থাকায় স্মার্ট ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ডলবি অডিও সাপোর্টের সাথে ২০ ওয়াট ওপেন বাফেল ডাউন ফায়ারিং টুইন স্পিকার থাকবে যাতে করে থিয়েটারের মতো জোরালো অথচ ন্যাচারাল সাউন্ড অনুভূত হবে। ব্যবহারকারীরা এগুলিকে পিএস৫-র সঙ্গে যোগ করতে পারবেন।

এর জন্য ALLM-এর সঙ্গে এইচডিএমআই ২.১ প্রযুক্তি রয়েছে। গেমিংয়ের জন্য এগুলি আদর্শ। তাছাড়া ভয়েজ এনাবেলড্ রিমোট থাকায় কেবল কথা বলে সহজেই টিভি নিয়ন্ত্রণ করতে পারবেন। নতুন সোনি ব্রাভিয়া ২ স্মার্ট টিভি সিরিজের দাম শুরু হচ্ছে ৬৯,৯০০ টাকা থেকে – এটি ৪৩ ইঞ্চি মডেলের দাম। অন্যদিকে ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি টিভিগুলি যথাক্রমে ৮৫,৯০০ টাকা ও ৯৯,৯০০ টাকায় পাওয়া যাবে। আবার টপ-এন্ড ৬৫ ইঞ্চি টিভির দাম পড়বে ১,৩৯,৯০০ টাকা।

Related Articles