World Cup: বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে জয় জার্মানি, নেদারল্যান্ডস ও স্পেনের
Germany, Spain, Netherlands, and Belgium secured dominant victories in their respective 2026 World Cup qualifying matches.
Truth Of Bengal: ২০২৬-এর বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে গ্রুপ এ-র ম্যাচে জয় পেল জার্মানি। এই ম্যাচের আগে আয়ারল্যান্ডের কাছে ৩-১ গোলের হারতে হয়েছিল জার্মানিদের(World Cup)। কাজেই আইরিশদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন জার্মান ফুটবলাররা। এবং সেই লক্ষ্যে সফলও হলেন তাঁরা।
আরও পড়ুনঃ Ather Update: ভয়েস কমান্ডেই চলবে স্কুটার! ভারতীয়দের জন্য দুর্দান্ত ফিচার আনল এথার
কোলনে অনু্ষ্ঠিত এই ম্যাচে দলে ৫টি পরিবর্তন করেছিলেন জার্মান কোচ নাগলসমান। কিন্তু তবুও জার্মানদের জয় পেতে কোনও অসুবিধা হয়নি(World Cup)। ম্যাচের ৭ মিনিটের মাথায় জার্মানদের হয়ে প্রথম গোল করেন সার্জি গ্যানব্রি। এরপর ৩৪ মিনিটে ইশাক প্রাইসের গোলে সমতায় ফেরে আয়ারল্যান্ড।
এরপর জার্মানি তাদের দ্বিতীয় গোলের দেখা পায় ম্যাচের ৬৯ মিনিটে(World Cup)। এবার জার্মানির হয়ে স্কোরশিটে নাম তোলেন আমিরি। এই গোলের মিনিট দুয়েক বাদে আইরিশদের জালে বল জড়িয়ে জার্মানির জয় নিশ্চিত করেন ফ্লোরিয়ান উইৎজে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
জার্মানির মত জয় পেল স্পেন-ও। গ্রুপ ই-র ম্যাচে ৬-০ গোলে বুলগেরিয়াকে পরাজিত করল লুকাস ফ্লুয়েন্তের দল। আগের ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর এই ম্যাচে বড় জয় স্বাভাবিকভাবেই স্প্যানিশদের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা(World Cup)। রবিবার ম্যাচে স্পেনের হয়ে হ্যাটট্রিক করলেন মাইকেল মেরিনো। এবং জোড়া গোল করেন পেড্রি। এছাড়া একটি গোল অভিজ্ঞ টোরেসের।
ম্যাচের ছয় মিনিটেও স্পেনকে এগিয়ে দেন পেড্রি। এরপর ব্যবধান বাড়িয়ে নিজের গোলের খাতা খোলেন মেরিনো। ম্যাচের বয়স তখন ২২ মিনিট। বিরতির আগে আবারও গোল করেন তিনি। এরপর বিরতির থেকে ফিরে এসেই টোরেসের গোলে ব্যবধান বাড়ায় স্পেন। তারপর ৫৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেরিনো। তারপর ৬২ মিনিটে আবার পেড্রির গোলে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে নেয় ফ্লুয়েন্তের দল।
জার্মানি ও স্পেনের মত গ্রুপ জি-র ম্যাচে জয় পেয়েছে নেদারল্যান্ডস। ৩-২ গোলে তারা পরাজিত করেছে লিথুয়ানিয়াকে। ডাচদের হয়ে জোড়া গোল ডিপের। অপর একটি গোল টিম্বার। ম্যাচ জিতে এই গ্রুপের শীর্ষে রইল নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় স্থানে রইল পোল্যান্ড।
এদের পাশাপাশি জয় পেয়েছে বেলজিয়ামও। স্পেনের মত তারাও ৬-০ গোলে পরাজিত লিখটেনস্টেইনকে। বেলজিয়ামের হয়ে জোড়া গোল কেভিন ডি ব্রুইন ও জেরিমি ডকুর। বাকি একটি করে গোল করেন রাসকিন ও মুনিয়ের।






