প্রযুক্তি

AI Billboard: রাস্তায় এবার এআই বিপ্লব! বেঙ্গালুরুতে ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিলবোর্ড বসানো হল

দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর রাস্তায় বসল এআই নির্ভর বিলবোর্ড। এটি ভারতের প্রথম এআই নির্ভর বিলবোর্ড।

Truth of Bengal: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবস্থা শুরু হয়েছে সমাজের সর্বস্তরেই। এবার সড়ক পরিবহণ ব্যবস্থাতেও দেখা যাবে এআই বিপ্লব। দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর রাস্তায় বসল এআই নির্ভর বিলবোর্ড। এটি ভারতের প্রথম এআই নির্ভর বিলবোর্ড। Cars 24 এবং Crash Free India এর যৌথ উদ্যোগে বেঙ্গালুরুর ব্যস্ততম জংশন ট্রিনিটি সার্কেলে বসানো হয়েছে AI চালিত সড়ক নিরাপত্তা বিলবোর্ড (AI Billboard)।

এআই প্রযুক্তি নির্ভর বিলবোর্ডে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা। যা রাস্তা দিয়ে যাওয়া গাড়িগুলির নম্বর প্লেট স্ক্যান করে সরকারি ডেটাবেসের তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রতিটি গাড়ির মেয়াদ উত্তীর্ণ বিমা, গাড়ির ওপর হওয়া মামলা, মেয়াদ ফুরিয়ে যাওয়া পলিউশন সহ ট্রাফিক আইন লঙ্ঘনকারী বিষয়গুলি বড়ো জায়ান্ট স্ক্রিনে তুলে ধরবে (AI Billboard)।

বেঙ্গালুরুর রাস্তায় কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত বিলবোর্ড বসানোর পর Cars 24 এর সিএমও গজেন্দ্র জাঙ্গিদ জানিয়েছেন, ‘আমরা শুধু মানুষকে গাড়ির চালান আপডেট করার কথা স্মরণ করাচ্ছি না। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিলবোর্ডের মাধ্যমে প্রতিটি গাড়ির চালককে মনে করিয়ে দিচ্ছি, তাঁদের দায়িত্ব ট্রাফিক আইন মেনে চলা। সরকারি নিয়ম অনুযায়ী নিজেদের গাড়ির কাগজপত্র ঠিক রাখা। ট্রিনিটি সার্কেলে পাইলট প্রকল্পের অধীনে বিলবোর্ড বসিয়ে আমরা আসলে প্রতিটি চালককে তাদের দায়িত্বটা বুঝিয়ে দিতে চেয়েছি। গোটা বিষয়টাই আসলে সচেতনতার উদ্দেশ্যে করা হয়েছে (AI Billboard)।’

Related Articles