আন্তর্জাতিক

ইতালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নাগপুরের হোটেল ব্যবসায়ী ও স্ত্রীর

পথে একটি ভ্যান ও ট্রাকের সংঘর্ষের পর ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মিনিবাসে ধাক্কা মারে।

Bangla Jago Desk: বিদেশভ্রমণ যে এমন মর্মান্তিক পরিণতি বয়ে আনবে, তা কল্পনাও করতে পারেননি নাগপুরের হোটেল ব্যবসায়ী জাভেদ আখতার ও তাঁর পরিবার। ইতালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জাভেদ আখতার (৫৫) এবং তাঁর স্ত্রী নাদিরা গুলশন (৪৭)। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁদের কন্যা আরজু আখতার (২১)। আহত হয়েছে আরও দুই সন্তান— শিফা এবং জাজ়েল আখতার।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, ইতালির গ্রোসেত্তোর কাছে অরেলিয়া হাইওয়েতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাভেদ আখতার পরিবারের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন একটি নাইন-সিটার মিনিবাসে। পথে একটি ভ্যান ও ট্রাকের সংঘর্ষের পর ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মিনিবাসে ধাক্কা মারে।(Accident)

আরও পড়ুনঃ AI Billboard: রাস্তায় এবার এআই বিপ্লব! বেঙ্গালুরুতে ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিলবোর্ড বসানো হল

সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাভেদ, তাঁর স্ত্রী এবং মিনিবাস চালকের।মাথায় গুরুতর আঘাত পাওয়ায় আরজুকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তাঁর অবস্থা আশঙ্কাজনক। অন্য দুই সন্তান শিফা ও জাজ়েলকে ফ্লোরেন্স ও গ্রোসেত্তোর হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। চিকিৎসক সূত্রে খবর, তাঁদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। দুর্ঘটনার পর জাজ়েল স্থানীয় হেল্পলাইন নম্বরে ফোন করেন, যদিও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় নেয়।(Accident)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

নিহত জাভেদ আখতার নাগপুরের অন্যতম পরিচিত হোটেল ব্যবসায়ী ছিলেন। সীতাবলদি ফ্লাইওভারের কাছে তাঁর মালিকানাধীন হোটেল ‘গুলশন প্লাজা’ শহরের অন্যতম জনপ্রিয় আতিথেয়তা কেন্দ্র। ইতালিতে অবস্থিত ভারতীয় দূতাবাস এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে। দূতাবাসের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘ গ্রোসেত্তোর কাছে দুর্ঘটনায় নাগপুরের দুই ভারতীয় নাগরিকের মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সমস্ত রকম সহায়তা দেওয়া হচ্ছে।‘  জানা গিয়েছে, ২২ সেপ্টেম্বর ফ্রান্স থেকে ছুটি কাটাতে বেরিয়েছিলেন জাভেদরা। সেখান থেকে তাঁরা ইতালি পৌঁছন মাত্র কয়েক দিন আগে। পরিবারটি যখন সাইটসিয়িংয়ে বেরোয়, তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই মৃতদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে। নাগপুরে এই খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে ব্যবসায়িক মহলে।(Accident)

Related Articles