খেলা

Tushar Deshpande: মাহিকে বল করার অভিজ্ঞতা তুলে ধরলেন তুষার

গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তরুণ বোলার তুষার দেশপান্ডেকে সাড়ে ৬ কোটি টাকা দিয়ে নিলামে কিনেছিল রাজস্থান রয়েলস।

Truth Of Bengal: “আমি মাহি ভাইকে ইমপ্রেস করার চেষ্টা করেছিলাম” নিজের প্রাক্তন দল চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এমনটাই জানালেন তরুণ পেসার তুষার দেশপান্ডে। এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন গত আইপিএল মরশুমে, রাজস্থান রয়েলসের শেষ ম্যাচে, ক্যাপ্টেন কুলকে বোলিং করার কথা। তিনি স্বীকার করেন যে সেই ওভার থেকে তিনি কনফিডেন্স পেয়েছিলেন।(Tushar Deshpande)

আরও পড়ুনঃ Weather Alert: সক্রিয় মৌসুমি অক্ষরেখা, একাধিক জেলায় জারি সতর্কতা

গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তরুণ বোলার তুষার দেশপান্ডেকে সাড়ে ৬ কোটি টাকা দিয়ে নিলামে কিনেছিল রাজস্থান রয়েলস। গোটা মরশুমে দল সাফল্য পায়নি। শেষ ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল এমএস ধোনির সিএসকের। তাতে মাহিকে বল করার সুযোগ পান তুষার এবং ভালোই ফল হয়েছিল তাতে। মাত্র ৬ রান দিয়েছিলেন সেই ওভারে।(Tushar Deshpande)

সেই প্রসঙ্গে ‘ইএসপিএন ক্রিকইনফো’র সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তুষার। তিনি দাবি করেন যে সেই ওভার থেকে তিনি আত্মবিশ্বাস পেয়েছিলেন। তরুণ পেসারের বক্তব্য, “মাহি ভাইকে বোলিং করা বরাবরই একটু চাপের বিষয় কারণ উনি বিশ্বের সেরা ফিনিশার। আমি ওনাকে ইমপ্রেস করার চেষ্টা করেছিলাম এবং নিজের সেরা বলটা করতে চেয়েছিলাম। গত মরশুমের আগে আমি ওনাকে কখনো বোলিং করিনি কোন অফিসিয়াল গেমে।”(Tushar Deshpande)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

সেই সাক্ষাৎকারে সিএসকের সঙ্গে নিজের সফর নিয়েও কিছু কথা তুলে ধরেন তুষার। তিনি বলেন, “এর আগে সিএসকের হয়ে আমি সর্বোচ্চ উইকেট-টেকার ছিলাম। তার এক বছর আগেও একই ব্যাপার ছিল। দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট তুলেছিলাম আমি। বোলাররা খুব বেশি কঠোর হতে পারে না নিজেদের উপর কারণ ভালো বলেও রান হয়।”(Tushar Deshpande)