রাজ্যের খবর

মর্মান্তিক! বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে চলছে পারিবারিক অশান্তি, অলক্ষ্যে পুকুরে পড়ে মৃত্যু শিশুর

এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত এলাকার মানুষ।

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: বিবাহ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে তুমুল অশান্তি, স্ত্রীকে মারধর থেকে অকথ্য অত্যাচার। বাড়ির পরিবেশ-পরিস্থিতি খুবই উতপ্ত (Family Tragedy)। এরই মাঝে সবার অলক্ষ্যে পুকুরে পড়ে প্রাণ হারাল তাঁদের ৪ বছরের ছেলে। ঘটনাটি ঘটছে পশ্চিম মেদিনীপুর জেলার হবিবপুর অঞ্চলে ৮নং ওয়ার্ডে। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত এলাকার মানুষ।

[আরও পড়ুন: Weather Alert: সক্রিয় মৌসুমি অক্ষরেখা, একাধিক জেলায় জারি সতর্কতা]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে বিয়ে হয় নিরূপ ও তাঁর স্ত্রীর। শুরুতে সব ঠিকঠাক ছিল পরে ২-৩ বছর ধরে নিরূপ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান (Family Tragedy)। এরপর থেকেই শুরু হয় অশান্তি। স্ত্রীর গায়ে হাতও তোলা শুরু করে বলে অভিযোগ এলাকাবাসীর। দুর্ঘটনার দিন সকাল থেকেও অত্যাচার চলছিল গৃহবধুর ওপর। আর তার মাঝেই বছর চারেকের সোমু বাড়ির অদূরেই এক পুকুরে নেমে যায়। বেশকিছুক্ষণ ডাকাডাকির পর এলাকার পুকুর থেকে সোমুর দেহ খুঁজে পাওয়া যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

[আরও পড়ুন: India Pakistan Match: পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা উচিত নয় বলে মনে করেন মনোজ]

স্থানীয় কাউন্সিলার ইন্দ্রজিৎ পাণিগ্রাহী বলেন, ‘নিরূপ প্রতিদিন স্ত্রীকে মারধর করে। গতকালও মেরে বাঁ হাত ফাটিয়ে দেয়। আমরা আসি, নিরূপকে বোঝাই। এত মার খাওয়ার পরেও বৌমা বউমা কোনও অভিযোগ জানায়নি। কারণ, ওর চিন্তা, ভবিষ্যৎ কী হবে।’ ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করছে। গৃহবধূকে মারধর করার অভিযোগে মৃত শিশুর বাবা নিরূপ গাঁতাইত ও ঠাকুমা মিনু গাঁতাইতকে আটক করেছে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার পুলিশ। নিরূপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এককাট্টা এলাকাবাসী (Family Tragedy)।

Related Articles