
The Truth of Bengal:৩৮ বছর বয়স হলে কী হবে, এখনও ফিটনেসে যে কোনও তরুণকে টেক্কা দিতে পারেন। ২০২২ বিশ্বকাপে পারফরম্যান্স একেবারেই ভাল হয়নি। তবে আগামী ভালো পারফরমেন্স করবেন বলে ভাবছেন সমর্থকেরা । তার মাঝেই জানা গিঢয়েছে , আর যে কদিন ফুটবল খেলবেন, আল-নাসেরের জার্সি গায়েই খেলবেন। ইউরোপে আর ফিরবেন না। অন্য কোনও ক্লাবেও যাবেন না। তবেবে আশা ছাড়ছেন না সমর্থকেরা ।তিনি ফের নিজেকে প্রমাণ করুন চান সমর্থকেরা । সেরা পারফরম্যান্স দেখিয়ে তবেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চাইছেন পর্তুগিজ তারকা।
নিজেকে ফের প্রমাণ করার জন্য বড় মঞ্চকেই বেছে নিতে চাইছেন ‘সি আর সেভেন’। তিনি ২০২৪ সালে পরবর্তী ইউরো কাপে খেলতে চান। সেই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তারপরেই অবসর নিতে চান রোনাল্ডো। তিনি ২০১৬ সালে পর্তুগালকে ইউরো কাপ জিতিয়েছিলেন। ফের দেশকে ইউরোপের সেরা করতে চান এই তারকা। যদিও তিনি বিশ্বকাপ জিততে পারলেন না। বর্ণময় কেরিয়ারে তাঁর এই আফশোস থেকেই যাবে। বিশ্বকাপে আর কখনও রোনাল্ডোকে খেলতে দেখা যাবে না। রোনাল্ডো বলেছেন, ‘ওরা বলছে রোনাল্ডো নাকি শেষ হয়ে গিয়েছে। তবে একথা একেবারেই সত্য়ি নয়।
আমি ততদিন পর্যন্ত খেলে যাব যতদিন না পর্যন্ত আমার পা দুটো বলে যে ক্রিস্তিয়ানো তোমার সময় শেষ হয়ে গিয়েছে।’কিছুদিন আগেই রোনাল্ডো তাঁর কেরিয়ারের ৮৫০ নম্বর গোল করে ফেলেছেন। একথা বলাই বাহুল্য যে, মহাবিশ্বে এত গোল আর কেউ করেননি। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিকের কাছে এখন ফ্যানরা অনুরোধ করছেন, আরও ১৫০ গোল হোক। তাহলে তাঁর ১০০০ গোল হবে। রোনাল্ডোর অভিধানে যদিও অসম্ভব বলে কোনও শব্দ নেই। তিনি চাইলে সবই সম্ভব। তবে সমর্থকেরা চাইছেন যে তার গোলের সংখ্যা আরো বাড়ুক । এবার হাজার ছুঁয়ে যাক গোল । রোনাল্ডোর যে বয়স সে বয়সে অনেকেই অবসরের পথে হাঁটেন । তবে রোনাল্ডো অবসর নিয়ে ভাবছেন না । তবে যে কদিন ফুটবল খেলবেন, আল-নাসেরের জার্সি গায়েই খেলবেন।






