জীবন বিমার সব কাজ হবে মুহূর্তের মদ্ধেয়ি, MyLIC অ্যাপ আনল LIC
পলিসির প্রিমিয়াম জমা দেওয়া যাবে মুহূর্তেই।
Truth Of Bengal: জীবন বিমা সংস্থা ‘লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (LIC) গ্রাহকদের সুবিধার জন্য ‘MyLIC’ অ্যাপ এবং বিপণন কর্মীদের জন্য ‘Super Sales Saathi’ অ্যাপ চালু করেছে। এতদিন জীবন বিমার পলিসির অনেক কাজের জন্য গ্রাহকদের সশরীরে এলআইসি অফিসে যেতে হত। ‘MyLIC’ অ্যাপের মাধ্যমে এসব কাজ সহজে করা যাবে। গ্রাহকরা এই অ্যাপের মাধ্যমেই তাদের বিমা সংক্রান্ত প্রায় সমস্ত কাজ সেরে ফেলতে পারবেন।
পলিসির প্রিমিয়াম জমা দেওয়া যাবে মুহূর্তেই। পলিসির ওপর কাগজবিহীন ঋণের সুবিধা নেওয়া যাবে। পলিসির সুবিধা এবং স্ট্যাটাস রিয়েল-টাইমে ট্র্যাক করা যাবে। ডিজিটাল ই-কেওয়াইসি (e-KYC)-র মাধ্যমে সহজেই নতুন পলিসি কেনা যাবে। এছাড়াও বন্ধ হয়ে যাওয়া (Lapsed) পলিসি অনলাইনে চালু করা যাবে। অন্যদিকে, ‘Super Sales Saathi’ অ্যাপটি এলআইসি কর্মীদের কাজের দক্ষতা বাড়াতে সাহায্য করবে।
এতে থাকছে ডিজিটাল সেলস কিট, রিয়েল-টাইম পলিসি ট্র্যাকিং এবং গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধা। এআই (AI)-চালিত ফিচারের মাধ্যমে কর্মীরা বুঝতে পারবেন কোন গ্রাহককে কী ধরনের পরিষেবা দেওয়া প্রয়োজন।মুম্বইয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব শ্রী এম নাগরাজু এই দুটি অ্যাপের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলআইসি-র সিইও এবং এমডি শ্রী আর দুরাইস্বামী। এলআইসি-র নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ‘DIVE’ (ডিজিটাল ইনোভেশন অ্যান্ড ভ্যালু এনহ্যান্সমেন্ট)-এর অধীনে এই অ্যাপগুলি তৈরি করা হয়েছে।



