পিকচার ইন পিকচার ফিচার চালু করছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম Youtube
বছর খানেক আগে চালু হয়েছে Youtube Premium। Youtube ব্যবহারকারীরা শুধু পিকচার ইন পিকচার ফিচার ব্যবহারের সুবিধা পেতেন।
Truth of Bengal: টেক জায়েন্ট Google জানিয়েছে এবার সব অঞ্চলের বসবাসকারীদের জন্য Youtube-এ চালু হতে চলেছে পিকচার ইন পিকচার ফিচার ৷ এর ফলে Youtube ব্যবহারকারীরা ভিডিও দেখার পাশাপাশি অন্য অ্যাপও ব্যবহার করতে পারবেন। Youtube পিকচার ইন পিকচার মোডে ভিডিও দেখার সময় সেই ভিডিওটি মিনিমাইজ করে অন্য অ্যাপে কাজ করা যাবে৷
বছর খানেক আগে চালু হয়েছে Youtube Premium। Youtube ব্যবহারকারীরা শুধু পিকচার ইন পিকচার ফিচার ব্যবহারের সুবিধা পেতেন। বিনামূল্যে ইউটিউব ব্যবহারে এই সুযোগ ছিল না। একমাত্র আমেরিকার বাসিন্দারা বিনামূল্যে ইউটিউবে পিকচার ইন পিকচার ফিচার ব্যবহার করতে পারতেন।
এবার গুগল জানিয়েছে সব অঞ্চলের বাসিন্দারা ইউটিউবে পিকচার ইন পিকচার ফিচার ব্যবহার করতে পারবেন। এর জন্য আলাদা করে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন নেই ৷ পিকচার ইন পিকচার মোড সেট করা থাকলে Youtube ভিডিও দেখা ও অন্য কাজ করাও সম্ভব হবে। যদিও ব্যাকগ্রাউন্ড প্লে এবং Ad Free কন্টেন্টের সুবিধা পাবেন না ৷ ওই ফিচারগুলি শুধু প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা পাবেন ৷






