অফবিট

রিলস’-দেখা যাবে Netflix-এ

নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য তারা ক্লিপস লঞ্চ করছে ৷

Truth of Bengal: এবার ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো এবার রিলস দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম Netflix-এ। নেটফ্লিক্সে এবার মোবাইল অ্যাপের ক্ষেত্রে ব্যবহারকারীরা নতুন UI ব্যবহারের সুযোগ পাবেন ৷ ব্যবহারকারীরা এবার নতুন ইন্টারফেস দেখতে পাবেন ৷ এবার কোনও কন্টেন্ট নেটফ্লিক্সে দেখার আগেই তার ট্রেলার ভার্টিক্যালি বা লম্বালম্বি
ভাবে দেখতে পাবেন ৷ যা দেখে দর্শকরা বিচার করতে পারবেন তাঁরা কী ধরনের কন্টেন্ট দেখতে চলেছেন ৷ নেটফ্লিক্সের
এই বিভাগের নাম দেওয়া হয়েছে ক্লিপস (Clips)। ক্লিপস-কে খুব সহজে বোঝাতে গেলে এটি ইনস্টাগ্রাম রিলসের সঙ্গে তুলনা করা যেতে পারে ৷

নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য তারা ক্লিপস লঞ্চ করছে ৷ ছোট স্ক্রিনের জন্য এটি আকর্ষণীয় ফিচার হবে। প্রাথমিকভাবে ভারত, আমেরিকা, লল্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপিন্স ও দক্ষিণ আফ্রিকায় চালু করা হবে নয়া ফিচার।

Netflix ক্লিপসের মাধ্যমে তাদের প্ল্যাটফর্মে থাকা সব কন্টেন্টের ছোট ছোট ক্লিপ দেখা যাবে ৷ লম্বালম্বি বা ভার্টিক্যাল ফর্মাটে দেখা যাবে ৷ ফলে পুরো কন্টেন্ট না দেখে শুধু দীর্ঘ কন্টেন্টের ছোট অংশও দেখতে পারেন। যদি সেই ক্লিপিংস পছন্দ হয় তাহলে গোটা কন্টেন্ট দেখতে পারেন। নতুন এই ফিচারটি অ্যাপের একদম নীচে রয়েছে। একটি শেয়ার অপশনও রয়েছে। ফলে কোনও ক্লিপিং বাকিদের সঙ্গে শেয়ারও করা যাবে।

Related Articles