২৮ অক্টোবর শপথ বিজেপির দুই বিধায়কের, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী
গত ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
জ্যোতির্ময় দত্ত কলকাতা : উপনির্বাচনে জয়ী বিজেপির দুই বিধায়ক হাসিরানী রথ ও শাখারভ সরকার আগামী ২৮ অক্টোবর বিধায়ক হিসেবে শপথ নিতে চলেছেন। বুধবার বিধানসভায় তাঁদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা।
গত ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ অক্টোবর ফল প্রকাশের পর দুই কেন্দ্রেই জয়ী হন বিজেপি প্রার্থীরা। তবে দুর্গাপুজোর ছুটি থাকায় বিধানসভা-সহ বিভিন্ন সরকারি দফতর বন্ধ ছিল। সেই কারণে এতদিন শপথগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হয়নি।
এবার ছুটি পর্ব কাটিয়ে ২৮ অক্টোবর দুই নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণের মধ্য দিয়ে বিধানসভার সদস্য হিসেবে তাঁদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে চলেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ঘিরেও রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।






