চাকরি

SSC JE Recruitment: কেন্দ্রীয় সরকারি দফতরে বিভিন্ন বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, শূন্যপদ ১৩৪০, কীভাবে করবেন আবেদন

কেন্দ্রীয় কর্মীবর্গ, পেনশন ও পাবলিক গ্রিভান্সেস দফতরের অধীনে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করবে।

Truth of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারি দফতরে বিভিন্ন বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল) নিয়োগ করা হবে। কেন্দ্রীয় কর্মীবর্গ, পেনশন ও পাবলিক গ্রিভান্সেস দফতরের অধীনে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ১৩৪০ (SSC JE Recruitment)।

আরও পড়ুন: Nora Fatehi: থামছে না চোখের জল, কাঁদতে কাঁদতে বিমানবন্দরে নোরা ফতেহি, কি হল অভিনেত্রীর?

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ২১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট (ssc.gov.in) মারফত। শূন্যপদ গ্রুপ বি (নন গেজেটেড), নন মিনিস্ট্রিয়াল। মাসে বেতন মিলবে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকার মধ্যে। ২২ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদনমূল্য জমা দেওয়া হবে। আবেদনে সংশোধন করা যাবে ১-২ আগস্ট। ২৭-৩১ অক্টোবর কম্পিউটার ভিত্তিক প্রথম পত্রের পরীক্ষা হবে। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে (SSC JE Recruitment)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে। জেনারেল, ওবিসি, আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য জমা দেওয়া যাবে না। কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা পাশ করলেই বাছাই করা চাকরিপ্রার্থীদের নথিপত্র যাচাই করা হবে। শারীরিক পরীক্ষা হবে।

Related Articles