চাকরি

CBI Recruitment: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় বহু শূন্যপদে চাকরি, কীভাবে করবেন আবেদন

সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ইউপিএসসির অফিশিয়াল ওয়েবসাইট (https://upsconline.gov.in) মারফত।

Truth of Bengal: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআইয়ে বহু শূন্যপদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪৪। অ্যাসিসট্যান্ট পাবলিক প্রসিকিউটর পদে শূন্যপদ ১৯। পাবলিক প্রসিকিউটরের শূন্যপদ ২৫। ১১ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ইউপিএসসির অফিশিয়াল ওয়েবসাইট (https://upsconline.gov.in) মারফত। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অ্যাসিসট্যান্ট পাবলিক প্রসিকিউটর পদে মাসে বেতন মিলবে ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা। অতিরিক্ত মহার্ঘ ভাতা মিলবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি থাকতে হবে (CBI Recruitment)।

আরও পড়ুনঃ বাঙালি হেনস্থা নিয়ে প্রস্তাব পেশ, বিরোধিতা বিজেপির

জেনারেল ক্যাটাগরি ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর আর তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে ৫ বছর। ২ বছরের প্রোবেশনসরি পিরিয়ড চলবে। ভারতের যে কোনো জায়গায় চাকরি হতে পারে। সিবিআইয়ের মামলায় সিনিয়র আইনজীবীদের মামলা সংক্রান্ত কাজে সাহায্য করতে হবে। মামলা সংক্রান্ত রিপোর্ট তৈরি করতে হবে (CBI Recruitment)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

পাবলিক প্রসিকিউটর পদে মাসে বেতন মিলবে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা। অতিরিক্ত মহার্ঘ ভাতা মিলবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি থাকতে হবে। ৭ বছর ধরে ফৌজদারি মামলা লড়ার অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেল ক্যাটাগরি ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর আর তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে ৫ বছর। ২ বছরের প্রোবেশনসরি পিরিয়ড চলবে। ভারতের যে কোনো জায়গায় চাকরি হতে পারে। ইউপিএসসি নিয়োগ প্রক্রিয়া চালাবে (CBI Recruitment)।

Related Articles