দেশ

Punjab: মাঝ রাস্তায় যাত্রী বোঝাই বাস উল্টে বিপত্তি, মৃত ১০

আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুত গতিতে আসার সময় আচমকাই নিয়সন্ত্রন হারিয়ে তা উল্টে যায়।

Truth of Bengal: ভয়াবহ দুর্ঘটনা পঞ্জাবে। মাঝ রাস্তায় বাস উল্টে বিপত্তি। মৃত অন্ততপক্ষে ১০জন। গুরুতর আহত অবস্তায় হাসপাতালে চিকিৎসাধীন ২৪ জন। পঞ্জাবের হোশায়ারপুরের দাসুয়া-হাজিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে নিয়ন্ত্রন হারায় ওই বাসটি। তারপরই সেটি উল্টে যায় মাঝ রাস্তায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয়রা উপস্থিত হয়। প্রাথমিকভাবে শুরু হয় তাদের উদ্ধারকাজ।(Punjab)

[আরও পড়ুনঃ SSC JE Recruitment: কেন্দ্রীয় সরকারি দফতরে বিভিন্ন বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, শূন্যপদ ১৩৪০, কীভাবে করবেন আবেদন]

আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুত গতিতে আসার সময় আচমকাই নিয়সন্ত্রন হারিয়ে তা উল্টে যায়। তারপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তাঁদের চিৎকার  শোনার পরই স্থানীয়রা সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। খবর দেওয়া হয় পুলিশকে। পাশাপাশি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আহতদের পাঠানো হয় হাসপাতালে।(Punjab)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

পুলিশ সূত্রে খবর, বেসরকারী একটি মিনিবাস এদিন দুর্ঘটনার কবলে পরে। বাসটিতে যান্ত্রিক গোলযোগ ছিল নাকি চালকের ভুলের জন্য এই দুর্ঘটনা ঘটে। তারই তদন্ত শুরু হয়েছে।

 

Related Articles