বিনোদন

Nora Fatehi: থামছে না চোখের জল, কাঁদতে কাঁদতে বিমানবন্দরে নোরা ফতেহি, কি হল অভিনেত্রীর?

ক্যামেরায় স্পষ্ট অভিনেত্রীর মন ভালো নেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রীর সেই ভিডিও

Truth of Bengal: নোরা ফতেহি, বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। তাঁর আইটেম নম্বর থেকে ছবি, সবই দারুণ নজর কাড়ে সকলের। নোরা কখন কি করছেন, কোথায় যাচ্ছেন, কি পড়ছেন সবই নজরে থাকে সকলের। রবিবার মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছিলেন অভিনেত্রী নোরা। তবে এদিন ক্যামেরায় ধরা পড়ল অভিনেত্রীর চোখে জল। ক্যামেরায় স্পষ্ট অভিনেত্রীর মন ভালো নেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রীর সেই ভিডিও (Nora Fatehi)।

আরও পড়ুন: Bangaluru: তরুণকে অপহরণ করে নির্যাতন, বেঙ্গালুরুতে গ্রেফতার ৮

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে কালো জ্যাকেট, কালো প্যান্ট। চোখে কালো রোদচশমা। গাড়ি থেকে নেমেই বিমানবন্দরের ভিতরে এগিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন দেহরক্ষীরা। কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁকে দেখে ছুটে যান পাপারাজ্জি ও অনুরাগীরা। স্বাভাবিকভাবেই অভিনেত্রীর ছবি তোলার চেষ্টা করেন তাঁরা। কিন্তু দেহরক্ষী তাঁদের সরিয়ে দেন। অত্যন্ত দ্রুতগতিতে ভিতরে চলে যান নোরা। সেই সময়ই ক্যামেরায় ধরা পড়ে নোরার চোখের জল। রোদচশমাও আড়াল করতে পারেনি তা (Nora Fatehi)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

আর তারপর থেকেই প্রশ্ন কেন কাঁদছেন নোরা? হটাৎ কি এমন হল? কেন চোখে জল অভিনেত্রীর? তবে অভিনেত্রীর কান্নার কারণ এখনো জানা যায়নি তবে মনে করা হচ্ছে কাছের কোনো মানুষকে হারিয়েছেন নোরা। কারণ এই ঘটনার কিছুক্ষণ আগেই নোরা তাঁর ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।’ এই কারণেই মনে করা হচ্ছে কাছের কাউকে হারিয়েছেন অভিনেত্রী (Nora Fatehi)।

Related Articles