Bangladesh Election: ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন, জানালেন মির্জা ফখরুল ইসলাম
মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর এই নিয়ে চাপও বাড়ছে।
Truth of Bengal: বাংলাদেশে এখন একটাই আলোচনা, কবে হবে সাধারণ নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের পক্ষে। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর এই নিয়ে চাপও বাড়ছে। সেনাবাহিনীও চায় চলতি বছরে নির্বাচন মিটিয়ে নিতে। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মনে করে এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। এখন একটাই প্রশ্ন, সব রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে চলতি বছরে নির্বাচন হবে, না কি ২০২৬ নির্বাচন হবে।
[আরও পড়ুনঃ Nora Fatehi: থামছে না চোখের জল, কাঁদতে কাঁদতে বিমানবন্দরে নোরা ফতেহি, কি হল অভিনেত্রীর?]
সোমবার এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই আলোচনা সভায় বিএনপির আরও অনেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মির্জা ফখরুল ইসলাম বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে।
তিনি আরও বলেন, ‘ সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ–জাতি গণতন্ত্রে ফিরে যাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি। প্রায় ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তারপর জুলাই-অগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে।’
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘ইতিমধ্যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়। সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের আলোচনার কথা হয়েছে।’ প্রসঙ্গত, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছিলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সময় মতোই হবে নির্বাচন। রিজভি বলেন, আমরা এবার গণতন্ত্রের পথে হাঁটছি। বিএনপিসহ দলগুলো নির্বাচনমুখী তৎপরতাও শুরু করছে।






