Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বাঁকুড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জেলায় মেডিক্যাল অফিসার ও অ্যাটেনড্যান্ট পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ১৬। ২৪ মার্চ থেকে ১০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট bankura.gov.in মারফত।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কাউন্সেলর (আরকেএসকে) পদে শূন্যপদ ৩, বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে। স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা। এনআরসি অ্যাটেনড্যান্ট পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ৫ হাজার টাকা করে।
স্টাফ নার্স পদে শূন্যপদ ৪, বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। বিএসসি ডিগ্রি থাকতে হবে, জিএনএম কোর্স পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে।
সাইকোলজিস্ট পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। স্নাতক হতে হবে। মাসে বেতন মিলবে ২৮ হাজার টাকা করে। ফার্মাসিস্ট পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে। ডিফার্মা ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে। মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ৫, বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা করে।
ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। স্নাতক হতে হবে। মাসে বেতন মিলবে ৩০ হাজার টাকা করে।





