চাকরি

সুখবর! রেলে হাজার হাজার শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

৩১ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

Truth Of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, ভুবনেশ্বর, পটনা-সহ রেলের ২১টি রেল ডিভিশনে দেশ জুড়ে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ২৫৬৯টি শূন্যপদ। অনলাইনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করা যাবে। ৩১ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট, কেমিক্যাল ও মেটালার্জিকাল অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে। সিভিল, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিকস, ইন্ডাস্ট্রিয়াল, মেশিনিং, টুলস অ্যান্ড ডাই মেকিং, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক বা পদার্থবিদ্যা বা রসায়নে স্নাতকরা আবেদন করতে পারবেন।

বয়স হতে হবে ১৮-৩৩ বছরের মধ্যে। ২ ধাপে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করতে। লিখিত পরীক্ষায় গণিত, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ সংক্রান্ত ও টেকনিক্যাল এবিলিটি সংক্রান্ত প্রশ্ন থাকবে। ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। ২ ডিসেম্বর আবেদনমূল্য জমা দেওয়ার শেষ তারিখ।

Related Articles