ওপার বাংলা

আনসার-ভিডিপি সদস্যদের ভোটকেন্দ্র নিরাপত্তা প্রশিক্ষণে সিইসির নির্দেশনা

২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে।

Truth Of Bengal: সোমবার ঢাকায় আনসার-ভিডিপির সদস্যদের ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও ৪র্থ ধাপের কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। নির্বাচন প্রসঙ্গে উপস্থিত হয়ে তিনি বলেন, “নির্বাচন রুটিন দায়িত্ব বা চাকরি হিসেবে নিচ্ছি না। বরং, এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ—যা গ্রহণ করেছি দেশের গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে। গতানুগতিক ধারা ভেঙে নতুনভাবে সমস্যার সমাধান করতে হবে।”

সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে সিইসি আরও বলেন, “এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে নির্বাচনে বিভ্রান্তি বা দুর্ঘটনা ঘটাতে পারে বেশ কয়েকজন লোক। তাই সবাইকে সজাগ থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” একই অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, গত এক বছরে বাহিনীতে নতুন করে এক লাখ ৪৫ হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, যাদের মৌলিক প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, “নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। নির্বাচন কমিশনকে আমরা সব ধরনের সহযোগিতা করব। শুধু নিরাপত্তায় নয়, ভোটারদের সচেতনতা বৃদ্ধিতেও আনসার সদস্যরা অংশ নেবেন।” ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। জনগণও চায়, দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাক দেশ। ভোট যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে একাধিক বিষয়ে প্রশাসনের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে।

 

Related Articles