মাধ্যমিক পাশে রেলে চাকরির সুযোগ! জানুন বিস্তারিত
পূর্ব রেলের রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ৩১১৫টি শূন্যপদে অ্যাপ্রেনটিশ পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে।
Truth Of Bengal: রেলে চাকরি করতে আগ্রহী রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেনটিশ পদে নিয়োগ করা হবে। পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে ৩১১৫টি শূন্যপদে অ্যাপ্রেনটিশ নিয়োগ করা হবে বলে রেলের তরফে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। পূর্ব রেলের রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ৩১১৫টি শূন্যপদে অ্যাপ্রেনটিশ পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে।
[আরও পড়ুন: Smartwatch: রানারদের জন্য নয়া মডেলের স্মার্টওয়াচ আনল Garmin]
আগামী ১৪ আগস্ট থেকে মাধ্যমিক পাশ ও আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী চাকরিপ্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট (www.rrcer.org) মারফত আবেদন করতে পারবেন। প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে তারপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে। সাধারণ ক্যাটাগরি আর ওবিসি চাকরিপ্রার্থীদের ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের আর মহিলা চাকরিপ্রার্থীদের কোনো রকম আবেদনমূল্য লাগবে না। পূর্ব রেলের চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, হাওড়া ডিভিশনে শূন্যপদ ৬৫৯, লিলুয়া ওয়ার্কশপে শূন্যপদ ৬১২, শিয়ালদহ ডিভিশনে শূন্যপদ ৪৪০, কাঁচরাপাড়া ওয়ার্কশপে শূন্যপদ ১২৭।
FB POST: https://www.facebook.com/share/v/1RMnEhdj5m/
এছাড়াও মালদহ, আসানসোল ডিভিশনে আর জামালপুর ওয়ার্কশপেও শূন্যপদ রয়েছে। শূন্যপদে আবেদন করতে হলে আগ্রহী চাকরিপ্রার্থীদের কমপক্ষে ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে। আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/এসসিভিটি অনুমোদিত শংসাপত্র লাগবে। চাকরির বিজ্ঞাপনে অ্যাপ্রেনটিশ প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট স্টাইপেন্ডের উল্লেখ করা হয়নি।






