রামপুরহাটে বিভিন্ন শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার পদে শূন্যপদ ৫।
Truth Of Bengal: লালমাটির দেশ রামপুরহাটে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। ৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৬। ১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in মারফত। বীরভূমে নিয়োগ করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ব্লক এপিডেমিওলজিস্ট পদে শূন্যপদ ৩। বিএএমএস, বিএইচএমএস, বিইউএমএস, এমপিএইচ, এমএসসি ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার পদে শূন্যপদ ৫। বিএসসি ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে শূন্যপদ ৬।
উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। ডিপ্লোমা পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে। ব্লক ডেটা ম্যানেজার পদে শূন্যপদ ২। স্নাতক হতে হবে। ডিপ্লোমা পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে। ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ১০০ টাকা অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের আর ৫০ টাকা সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের আবেদনমূল্য জমা দিতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।






