অফবিট

SIM: নতুন ফোন কিনেছেন অথচ সিম কার্ড কাজ করছে না নতুন ফোনে, কী করবেন?

সেটি ঠিকঠাক না গেলে সিমকার্ড ঠিকমতো কাজ করবে না।

Truth Of Bengal: অনেকেই নতুন ফোন কেনার পর দেখেন, নতুন ফোনে ভালো করে কাজ করছে না সিমকার্ড। এমন অবস্থায় খুবই অসুবিধার মুখে পড়তে হয়। এক্ষেত্রে কী করবেন? ফোনের কয়েকটি সেটিংস খুবই জরুরি। সেটি ঠিকঠাক না গেলে সিমকার্ড ঠিকমতো কাজ করবে না। মোবাইলে নেটওয়ার্ক মিলবে না। ইন্টারনেট ব্যবহার করা যাবে না। ফোন থেকে কারোকে কলও করতে পারবে না।(SIM)

কেন নতুন ফোনে সিমকার্ড ঠিকমতো কাজ করে না?

সিমকার্ড (SIM)নতুন ফোনে ভরার পর অনেক সময় তা স্বয়ংক্রিয় ভাবে কনফিগার করতে পারে না কলিং, এসএমএস ও ইন্টারনেট ব্যবহারের জন্য। কারণ, প্রতিটি ফোনের নেটওয়ার্ক প্রেফারেন্স, এপিএন সেটিংস ও সিম পারমিশন আলাদা হয়। সঠিক অপশন সক্রিয় না করলে সিমকার্ড নেটওয়ার্কের সঙ্গে ঠিক ভাবে রেজিস্টার করতে পারে না।

সিমকার্ডের কোন সেটিংস অপশন চালু করবেন?

সিমকার্ড যাতে লো নেটওয়ার্ক কভারেজের মধ্যেও চালু থাকে, ওয়াইফাইয়ের মাধ্যমে যাতে ফোন করা যায় ও কথা বলা যায়। এর জন্য VoLTE VoWifi অপশন চালু করুন। ফোনের সেটিংস অপশনে ক্লিক করুন। সিম ও নেটওয়ার্ক অপশন বেছে নিন। VoLTE/Wifi calling অপশন বেছে নিন।(SIM)

সিমকার্ডের জন্য সঠিক নেটওয়ার্ক অপশন বেছে নিন। সেটিংস অপশনে গিয়ে মোবাইল নেটওয়ার্ক অপশনে ক্লিক করুন। সঠিক নেটওয়ার্ক টাইপ বেছে নিন।

এপিএন সেটিংস অপশন বেছে নিন। মোবাইল ডেটা ঠিক করে কাজ না করলে অ্যাকসেস পয়েন্ট নেম বা এপিএন অপশন বেছে নিন। এই সেটিংসের মাধ্যমে আপনার ফোনের সঙ্গে অপারেটরের ইন্টারনেট সার্ভিস সংযুক্ত করা যাবে। সেটিংস অপশন চালু করবেন। মোবাইল নেটওয়ার্ক অপশন চালু করবেন। অ্যাকসেস পয়েন্ট নেম বা এপিএন অপশন বেছে নিন। ডিফল্ট অপারেটর এপিএন অপশন বেছে নিন।(SIM)

নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বা আইওএস প্লাটফর্ম সিম পারমিশন চায়। সিম অ্যাকসেস, সিম টুলকিট অ্যাকসেস না দিলে ওটিপি মেসেজ আসায় বা মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা পেতে অসুবিধা হবে। সেটিংস অপশন চালু করুন। অ্যাপসে ক্লিক করুন। সিম টুলকিট অপশন ট্যাপ করুন। পারমিশন চাইলে তা দিন।

কতগুলো সিমকার্ড নিজের নামে রাখতে পারেন?

সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৯টি সিমকার্ড নিজের নামে নথিবদ্ধ করতে পারেন। না হলে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা হবে।

কীভাবে বুঝবেন কতগুলো সিমকার্ড নিজের নামে আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত?

অফিশিয়াল ওয়েবসাইট (https://www.sancharsaathi.gov.in) ক্লিক করুন। ‘সিটিজেন সেন্ট্রিক সার্ভিসেস’ অপশন বেছে নিন। ‘নো ইয়র মোবাইল কানেকশন’ অপশন বেছে নিন। নথিবদ্ধ মোবাইল নম্বর দিন। ওটিপি মেসেজ আসবে। ওটিপি নম্বর দিয়ে যাচাই করে নিন। কতগুলো সিমকার্ড নিজের নামে আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত তা দেখতে পাবেন।