Biswa Bharati: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
আরকেভিওয়াই প্রকল্পের অধীনে 'সয়েল হেলথ অ্যান্ড ফার্টিলিটি' প্রকল্পের কাজের জন্য ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে
Truth of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে। ২৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীনিকেতনে পল্লী শিক্ষা ভবনে সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে ৫টি শূন্যপদে ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট (আনস্কিলড) পদে নিয়োগ করা হবে। আরকেভিওয়াই প্রকল্পের অধীনে ‘সয়েল হেলথ অ্যান্ড ফার্টিলিটি’ প্রকল্পের কাজের জন্য ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে (Biswa Bharati)।
আরও পড়ুনঃ Gulma Tourism: প্রকৃতির সান্নিধ্যে নিরিবিলিতে কাটানোর আদর্শ ঠিকানা গুলমা
২৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে শ্রীনিকেতনে বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগে অ্যানেক্স বিল্ডিংয়ে। মাসে বেতন মিলবে ১২ হাজার টাকা করে। অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, নথিপত্র যাচাই আর ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। বায়োডেটা, প্রয়োজনীয় নথিপত্র ২২ আগস্টের মধ্যে অনলাইনে ইমেইল মারফত পাঠাতে হবে ([email protected])। ২৫ আগস্ট সকাল সাড়ে ১০টার মধ্যে নথিপত্র যাচাইয়ের জন্য হাজির হতে হবে (Biswa Bharati)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal






