আন্তর্জাতিক

Yunus Visits Britain: চার দিনের সফরে ব্রিটেনে মহম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, তার সফরে দেশের গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

Truth of Bengal: সোমবার চার দিনের সফরে ব্রিটেনে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Yunus Visits Britain)। সফর কালে বাকিংহাম প্যালেসে  ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, তার সফরে দেশের গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন  বাংলাদেশ ব্যাংকের গভর্নর সফরসঙ্গী আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন। রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পাবেন ইউনূস।

আরও পড়ুন: Mamata Banerjee on Covid: ‘ভয় নয়, সতর্কতা জরুরি’— করোনা নিয়ে মমতার স্পষ্ট বার্তা

পাশাপাশি, কিয়ার স্টারমার অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রীর (Yunus Visits Britain) সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা আছে। জানা গিয়েছে,  ব্রিটেনের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেবেন ইউনূস। এর বাইরেও বিভিন্ন কর্মসূচী রয়েছে ইউনূসের।  আগামী শনিবার অর্থাৎ ১৪ জুন বাংলাদেশের প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, ‘এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর।

Truth of Bengal FB Page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

 

Related Articles