আন্তর্জাতিক

নেপালকে কেন বিশেষ সুবিধা দেবে না আমেরিকা ?

Why won't America give special privileges to Nepal?

Truth of Bengal: ২০১৫ সালে ভূমিকম্প হয় নেপালে। নেপালে ভূমিকম্প হওয়ার পর থেকে নেপালের নাগরিকদের বিশেষ সুবিধা দিচ্ছিল আমেরিকা। এবার নাগরিকদের সেই সুযোগ বন্ধ করল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।  টেম্পোরারি প্রোটেক্টেড স্টেটাস-এর অধীনে নেপালকে যে সাহায্য দিত আমেরিকা আর তারা তা দিতে চাইছে না। এই বিষয়ে আমেরিকার অভিবাসন দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বলা যায়, ২০১৫ সালে ভূমিকম্পের পর থেকে নেপালের জনজীবনের ছন্দ পতন ঘটে। স্বাভাবিক জীবনযাপন স্তব্ধ হয়ে যায়। নেপালকে  ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমেরিকা। কিন্তু এবার মার্কিন যুক্তরাষ্ট্র বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল, ৫ অগস্টের পর থেকে নেপালিদের জন্য আর ছাড় দেওয়া হবে না। আমেরিকায় থাকা নেপালিদের সুবিধা দেওয়া হয় টিপিএস-র মাধ্যমে।

গত কয়েক বছরে দফায় দফায় নেপালের নাগরিকদের আমেরিকা সহায়তা করেছে।  ভূমিকম্প বিধ্বস্ত নেপালকে মানবিক দিক দিয়ে সাহায্য করার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। ২০১৫ সালে ২৪ জুন নেপালকে দেড় বছরের জন্য টিপিএস তালিকাভুক্ত করে আমেরিকা। পরবর্তীতে আরও  দেড় বছরের জন্য  সহায়তা করার সিদ্ধান্ত নেয়  আমেরিকা। একইসঙ্গে মার্কিন প্রশাসন অভিবাসন নীতি কঠোর করতে উদ্যোগী হয়েছে। অন্যান্য দেশের মতোই নেপালের বাসিন্দাদেরও বিনা নথিতে  আর আমেরিকায় থাকতে দিতে নারাজ ট্রাম্প প্রশাসন। তথ্য বলছে, প্রায় ১২,৭০০ নেপালি নাগরিক আমেরিকায় টিপিএস-র সুবিধা পান। তাদের মধ্যে সাত হাজারের বেশি নেপালের নাগরিককে  ৫ অগস্টের মধ্যে আমেরিকা ছাড়তে বলা হয়েছে।

 

 

 

 

Related Articles