প্রযুক্তি

সাশ্রয়ী মূল্যের অত্যাধুনিক ফিচারের ইয়ারবাডস আনল রিয়েলমি

Realme introduces affordable earbuds with cutting-edge features

Truth of Bengal:  ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে রিয়েলমি তাদের নতুন ট্রু-ওয়্যারলেস ইয়ারবাড Realme Buds T200x আনল। Realme Buds T200x ইয়ারবাডসে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে। কেস সহ ৪৮ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে এটি।

রিয়েলমি বাডস টি২০০এক্স ইয়ারবাডসে আছে ১২.৪ মিমি ডায়নামিক বেস ড্রাইভার। কানেক্টিভিটির জন্য এতে পাওয়া যাবে ব্লুটুথ ৫.৪। আর ব্যবহারকারীরা realme Link অ্যাপ থেকে ইকুয়ালাইজার মোড কাস্টমাইজ করতে পারবেন। বাইরের অবাঞ্ছিত আওয়াজ আটকাতে এতে আছে ২৫ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচার। আবার কলের সময় চারটি মাইকের সমন্বয়ে AI ডিপ কল নয়েজ ক্যানসেলেশনের সুবিধা পাওয়া যাবে। Realme Buds T200x ইয়ারবাড অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন বন্ধ থাকলে ৭ ঘণ্টা, আর চার্জিং কেসসহ মোট ৪৮ ঘণ্টা চলে। ANC চালু থাকলে কেসের মাধ্যমে ৩০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। কেসটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। গেমারদের জন্য এতে আছে ৪৫ এমএস লো লেটেন্সি মোড। জল বা ধুলোবালি, ঘাম থেকে রক্ষা দিতে ইয়ারবাডসে IP55 রেটিং রয়েছে।

রিয়েলমি বাডস টি২০০এক্স ইয়ারবাড মুনলাইট হোয়াইট, ফরেস্ট ব্লু ও পিওর ব্ল্যাক, এই তিন রঙে পাওয়া যাবে। এর দাম পড়বে ১,৫৯৯ টাকা, কিন্তু লঞ্চ অফারে এটি ১,৩৯৯ টাকায় কেনা যাবে। ব্যাঙ্ক ডিসকাউন্টে মিলবে আরও ২০০ টাকা ছাড়। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট realme.com আর Flipkart থেকে কেনা যাবে ১৩ জুন থেকে।

Related Articles