Sushila Karki: নেপালের প্রধানমন্ত্রীকে অভিনন্দন ইউনূসের
সুশীলা কার্কিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
Truth of Bengal: সব বিতর্কের অবসান। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি। নেপালে রাজনৈতিক অস্থিরতার মধ্যে সব পক্ষ এই বিষয়ে মতামত দেয়। বৃহস্পতিবার গভীর রাতে রাষ্ট্রপতির বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে নতুন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। ঠিক হয় নতুন সরকারের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হবেন সুশীলা কারকি। তারপর তিনি শপথ নেন। সুশীলা কার্কিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তিনি বলেন, দুই দেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হোক। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় নেপালের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন (Sushila Karki)।
— Chief Adviser of the Government of Bangladesh (@ChiefAdviserGoB) September 13, 2025
আরও পড়ুনঃ ফের পাকিস্তানে টিটিপির হামলা, মৃত ১২ জওয়ান
তিনি আরো বলেন, নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন প্রধান উপদেষ্টা। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্ব নেওয়ার প্রশংসা করেন। মহম্মদ ইউনূস বলেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে অগ্রসর হবে। তিনি বলেন, ‘একজন দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল ও এর দৃঢ়চেতা জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।’ বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছিল যে উত্তপ্ত পরিস্থিতি তৈরী হয়েছিল নেপালে সেনা বর্তমানে দেশ সামালাচ্ছিল। কে বসবেন কুর্সিতে (Sushila Karki)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
প্রসঙ্গত, বুধবার ৫ হাজার যুব আন্দোলনকারী একটি ভারচুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে কারকির নাম প্রস্তাব করে। যুব আন্দোলনকারী কারকির কাছে প্রস্তাব দিলেও সমর্থনের জন্য কমপক্ষে হাজারের বেশা লিখিত স্বাক্ষর চাওয়া হয়। যদিও তাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সমর্থন করে ২,৫০০-রও বেশি স্বাক্ষর পড়ে। এই মূহূর্তে নেপালের পরিস্থিতি কোন দিকে যায় সেইদিকেই নজর থাকবে সকলের (Sushila Karki)।






