রাজ্যের খবর

Rishra: রিষড়ায় দুর্গাপুজোর অনুদান কর্মসূচী, উপস্থিত বিশিষ্টরা   

এর লক্ষ্য, দুর্গাপুজো কমিটিগুলির কর্মকর্তাদের হাতে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ঘোষিত পুজো অনুদান তুলে দেওয়া।

Truth Of Bengal: তরুণ মুখোপাধ্যায়, হুগলি: বুধবার সন্ধ্যায় চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শ্রীরামপুর রিষড়া (Rishra) বৈদ্যবাটি পুর এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর লক্ষ্য, দুর্গাপুজো কমিটিগুলির কর্মকর্তাদের হাতে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ঘোষিত পুজো অনুদান তুলে দেওয়া। রিষড়ার রবীন্দ্রভবনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ Indian Citizens: ভারতীয়দের রুশ সেনাবাহিনীতে যোগদানের খবর, সতর্কতা জারি করল বিদেশ মন্ত্রক

এদিন কমিটির সদস্যদের হাতে ১ লক্ষ ১০ হাজার টাকার চেক দেওয়া হয়। ভিড়ে ঠাসা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের ‘কমিশনার অফ পুলিশ’ অমিত পি জভলগি। তিনি পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ১ লক্ষ ১০ হাজার টাকার চেক উদ্যোক্তাদের হাতে তুলে দেন। এরপর সিপি বলেন, “দুর্গাপূজা হচ্ছে বাংলার প্রধান উৎসব। এক হাজার বছরের বেশি প্রাচীন দুর্গোৎসব যুগ যুগ ধরে আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন করি এবং আমার আশা থাকবে এ বছরও তার কোন অন্যথা হবে না। এতবড়ো উৎসব সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত করতে প্রশাসনের পাশাপাশি পুজো উদ্যোক্তাদের ও সদর্থক ভূমিকা নিতে হবে, কারণ আমাদের মাথায় রাখতে হবে এই পুজো সবার। সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা বাংলার এই বড় উৎসবে আমরা অংশ নিই।”(Rishra)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এদিন অথিতিদের মধ্যে চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুরের পুর প্রধান গিরিধারী সাহা, রিষড়ার পুর প্রধান বিজয় সাগর মিশ্র, উপ-পুর প্রধান জাহিদ হাসান খান, শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকারসহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রত্যেকেই তাঁদের বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া (Rishra) থানার পক্ষ থেকে কিছু দুস্থ মানুষের হাতে এবং থ্যালাসিমিয়া আক্রান্ত বাচ্চাদের পুজোর নতুন জামা কাপড় তুলে দেয়া হয়।

উল্লেখ্য, এ বছর ৩১ শে জুলাই নেতাজী ইনডোরের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর জন্য কমিটিগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদানের ঘোষণা করেন। গত বছরে যার পরিমাণ ছিল ৮৫ হাজার টাকা। এ বছরে তার মূল্য বাড়ানো হয়। পাশাপাশি, বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড়ের ঘোষণা করা হয়। এছাড়াও, ফায়ার লাইসেন্স সহ একাধিক অনুমতির ক্ষেত্রে যে ফি সরকারকে দিতে হত, তাও মকুব করেন তিনি।(Rishra)

Related Articles