দেশ

সুশীলা কার্কির সঙ্গে ফোনালাপ, নেপালের পাশে থাকার বার্তা মোদির

সেই দেশে বর্তমানে হওয়া মৃত্যুর জন্য সমবেদনা জানানোর পাশাপাশি অভিনন্দনও জানিয়েছেন সুশীলা কার্কিকে।

Truth Of Bengal: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বললেন, সেই দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, সুশীলা কার্কি। নিজের এক্স হ্যান্ডেল থেকে বিষয়টি জানিয়েছেন নরেন্দ্র মোদি। সেই দেশে বর্তমানে হওয়া মৃত্যুর জন্য সমবেদনা জানানোর পাশাপাশি অভিনন্দনও জানিয়েছেন সুশীলা কার্কিকে। এছাড়া আরো একাধিক বার্তা দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।(Sushila Karki)

আরও পড়ুনঃ ব্যাঙ্কের লকারে সুরক্ষিত মা দুর্গা, সোনার প্রতিমার পুজো জয়পুরে

নিজের এক্স হ্যান্ডেল থেকে নরেন্দ্র মোদি লেখেন, “আলাপ হয়েছে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী শ্রীমতি সুশীলা কার্কির সাথে। আন্তরিক সমবেদনা জানাই বর্তমানে যে মর্মান্তিক প্রাণহানি হয়েছে, তার জন্য। শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে তাঁর প্রচেষ্টাকে আমাদের একনিষ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করি। তাঁকে এবং নেপালের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানাই আগামীকাল তাঁদের জাতীয় দিবসের জন্য।”(Sushila Karki)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

প্রসঙ্গত, ওলি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতেই ক্ষোভ জন্মাচ্ছিল নেপালের নাগরিকদের। তার উপর সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করা পরিস্থিতি আরও উগ্র করে তোলে। যুবসমাজের তরফ থেকে পথে নেমে প্রতিবাদ জানানো হয়। শেষ পর্যন্ত র‍্যাফ নামানো হয় পরিস্থিতি সামাল দিতে। একাধিক বিক্ষোভকারী আহত ও নিহত হন। গোটা নেপাল যেন চেহারা নেয় এক রণক্ষেত্রের।(Sushila Karki)

শেষ পর্যন্ত পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় ওলি সরকার। এখানেই শেষ নয়, এমনকি প্রধানমন্ত্রী পদ থেকেও ইস্তফা দেন কেপি শর্মা ওলি। তবে অলি সরকারের পতনের পরও তাণ্ডব জারি থাকে। বেশ কয়েকজন নেতামন্ত্রীর বাসভবনে হামলা এবং ভাঙচুর চালানো হয়। অবশেষে কদিন আগে সেখানকার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি।

Related Articles