আন্তর্জাতিক

ফের পাকিস্তানে টিটিপির হামলা, মৃত ১২ জওয়ান

তবে এমন ঘটনা মাঝেমধ্যে হওয়ার জেরে যে পাকিস্তানের মাথাব্যথা ও অস্বস্তি বেড়েছে, তা না বললেও চলে।

Truth Of Bengal: আবারও পাকিস্তানে (Pakisthan) ঝড়লো রক্ত। ফের তালিবানের হামলায় এমনটা হল। এবারের ঘটনাস্থল ফকির সরাই এলাকা। এই হামলার জেরে মৃত্যু হয় অন্তত ১২ জন জওয়ানের। এই হামলার দায় স্বীকার করা হয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) তরফ থেকে। তবে এমন ঘটনা মাঝেমধ্যে হওয়ার জেরে যে পাকিস্তানের মাথাব্যথা ও অস্বস্তি বেড়েছে, তা না বললেও চলে।

আরও পড়ুনঃ RGKAR-এর ছাত্রীর রহস্যমৃত্যু! আত্মহত্যা নাকি খুন? উঠছে প্রশ্ন

জানা গিয়েছে, শনিবার ভোর ৪টে নাগাদ এই ঘটনাটি ঘটে। ফকির সরাই এলাকা দিয়ে যাচ্ছিল সেনার কনভয়। তখন তা লক্ষ্য করে গুলির পর গুলি চালায় সন্ত্রাসবাদীরা। ১২ জন জওয়ানের মৃত্যু হলেও এখনও জানা যায়নি আহতের সংখ্যা। তবে হামলার পরই সেখান থেকে পালায় জঙ্গিরা। খবর পাওয়ামাত্রই তৎক্ষণাৎ সেখানে এসে হাজির হয় পুলিশ ও সেনা। এখনও অধরা হামলাকারীরা। এর আগে তালিবানের হামলায় ১৬ জন জওয়ান নিহত হন গত জুন মাসে উত্তর ওয়াজিরিস্তান জেলায় হামলায়।(Pakisthan)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, বর্তমানে নানা সমস্যায় জর্জরিত পাকিস্তান। তার মধ্যে অন্যতম টিটিপি জঙ্গি। পাক-আফগান সীমান্ত এই জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি হিসেবে পরিচিত। মাঝেমধ্যেই সেখান থেকে তারা পাক সেনার উপর হামলা চালায়। শুধু পাক সেনা নয়, চীনা আধিকারিকদের উপরও তারা একাধিকবার হামলা চালিয়েছে সিপিইসিতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, টিটিপির হামলার জেরে পাকিস্তানের অর্থনীতিও কিছুটা ধাক্কা খেয়েছে এই জায়গায়। এবার দেখার বিষয় যে আগামীদিনে তাদের হামলা রুখতে কি পরিকল্পনা করা হয় পাক সরকারের তরফ থেকে। ভবিষ্যতে এই পর্ব কোন পথে এগোয়, সেটাই এখন বড় প্রশ্ন।(Pakisthan)

Related Articles