বিনোদন

মাঝেপথে শুটিং থামিয়ে দেশে ফিরছেন কিং খান, হটাৎ কী হল বাদশার?

রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার জন্যেই তড়িঘড়ি দেশে ফিরছেন বলিউড সুপারস্টার।

Truth Of Bengal: বলিউড বাদশা শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির শুটিংও চলছে জোরকদমে। কিছুদিন আগে এই ছবির শুটিং করতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন শাহরুখ। সেই চোট সারতেই তড়িঘড়ি শুটিং ফ্লোরে ফিরেছিলেন অভিনেতা। বর্তমানে পোল্যান্ডে চলছে ‘কিং’ ছবির শুটিং। সেখানেই ছবির শুটিং করছিলেন অভিনেতা। তবে মাঝপথে ছবির শুটিং থামিয়ে তড়িঘড়ি দেশে ফিরলেন কিং খান। হঠাৎ কি কারণে এমন সিদ্ধান্ত শাহরুখ খানের?( Sharukh Khan)

আরও পড়ুনঃ Sushila Karki: নেপালের প্রধানমন্ত্রীকে অভিনন্দন ইউনূসের

সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণের জন্যই শুটিং ফেলে দেশে ফিরছেন কিং খান। আগামী ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার, বিকেল ৪টে নাগাদ নয়াদিল্লিতে এক জমকালো রেড কার্পেট অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠান। পুরস্কৃতদের হাতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার জন্যেই তড়িঘড়ি দেশে ফিরছেন বলিউড সুপারস্টার। উল্লেখ্য, অ্যাকশন প্যাকড ছবি ‘কিং’ ছবির পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ।( Sharukh Khan)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ( Sharukh Khan) প্রথমবার পর্দায় কন্যা সুহানার সঙ্গে একফ্রেমে দেখা যাবে শাহরুখকে। এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর। সূত্রের খবর, ২০২৬ সালে মুক্তি পেতে পারে এই ছবি। সবমিলিয়ে ছবিতে তাবড় তারকাদের একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Related Articles