আন্তর্জাতিক

Microsoft Shuts Pakistan Office: ফের অর্থনৈতিক সঙ্কটে পাকিস্তান, বন্ধ হল মাইক্রোসফটের অফিস

জানা গিয়েছে পাকিস্তানের মাটিতে গত ২৫ বছর ধরে চলছিল মাইক্রোসফটের দফতর। কিন্তু এবার তল্পিতল্পা গুটিয়ে ফেলল বিশ্বের অন্য়তম তথ্য় প্রযুক্তি সংস্থা।

Truth of Bengal: একে একে নিভিছে দেউটি। ভাঁড়ে মা ভবানী পাকিস্তানের। তার মধ্যে একের পর এক অর্থনৈতিক ধাক্কা। এবার বন্ধ হয়ে গেল মাইক্রোসফটের অফিস। কর্মহীন বহু মানুষ। জানা গিয়েছে পাকিস্তানের মাটিতে গত ২৫ বছর ধরে চলছিল মাইক্রোসফটের দফতর। কিন্তু এবার তল্পিতল্পা গুটিয়ে ফেলল বিশ্বের অন্য়তম তথ্য় প্রযুক্তি সংস্থা। পাকিস্তানে মাইক্রোসফটের প্রধান জাভেদ রহমান নিজেই এই খবর জানিয়েছেন (Microsoft Shuts Pakistan Office)।

আরও পড়ুনঃ Texas Flash Flood: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত টেক্সাস, নিখোঁজ ২৫ পড়ুয়া, মৃত অন্তত ২৪

পাকিস্তানে এই মুহূর্তে অর্থনৈতিক সমস্যা চরমে। তার উপর রাজনৈতিক ডামাডোল চলছে। তাই কি এই সিদ্ধান্ত নিল মাইক্রোসফট? পাকিস্তানের মাইক্রোসফটের প্রধান জাভেদ রহমান জানিয়েছেন, ২৫ বছর পর পাকিস্তানে অপারেশন বন্ধ করেছে মাইক্রোসফট। ফলে কত কর্মী যে বেকার হলেন, তার ইয়ত্তা নেই। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা মোটেই ভাল নয়। রাজনৈতিক পরিস্থিতিও একেবারেই সুস্থ নয়। সেই কারণে পাকিস্তানে ব্যবসা করার মতো নিরাপত্তা তারা পাচ্ছে না বলে জানানো হয়েছে মাইক্রোসফটের তরফে। পাকিস্তানে ব্যবসার হারও অত্যন্ত খারাপ। সেই কারণেই দেশটি থেকে পাততাড়ি গোটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট (Microsoft Shuts Pakistan Office)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার বদলা নিতে পাকিস্তানে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গিঘাঁটি। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমও একেবারে ভেঙে দেওয়া হয়। ফলে ভারতের প্রত্যাঘাতের পর সেদেশের পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে বলে মনে করছে কূটনৈতিক মহল। গম, আটার জন্য় হাহাকার একাধিক জায়গায়। সাধারণ মানুষ এই মুহূর্তে যথেষ্ট নিম্নমানের জীবন কাটাচ্ছেন সেদেশে (Microsoft Shuts Pakistan Office)।

Related Articles