আদেও কি হোয়াটসঅ্যাপে মেসেজ করা নিরাপদ? এই বিষয়ে মুখ খুললেন জুকারবার্গ
Is it even safe to message on WhatsApp? Zuckerberg opened his mouth about this
Truth Of Bengal : হোয়াটসঅ্যাপ অধিকাংশ মানুষ ব্যবহার করে থাকে। তাদের গোপন কথা থেকে শুরু করে যে কোন জরুরী কথা বলার জন্য দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত অনেকেই কমবেশি মেসেজ করে থাকেন হোয়াটসঅ্যাপে। আর এবার এই হোয়াটসঅ্যাপ নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য দিলেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। যা নিয়ে ইতিমধ্যেই বিশ্বের শোরগোল পড়ে গিয়েছে।
মার্ক জুকারবার্গ জানিয়েছেন আমেরিকার গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির কাছে কোন স্মার্টফোন গেলে বা অন্য কোন ডিভাইস গেলে তারা সেই ডিভাইসের বার্তা বা তথ্য সরাসরি অ্যাকসেস করতে পারবে।
হোয়াটসঅ্যাপে এর সমস্ত মেসেজ বা তথ্য ও সুরক্ষিত রাখার জন্য রয়েছে এনক্রিপশনের ব্যবস্থা। কিন্তু তা সত্বেও কিভাবে চ্যাট জানা যেতে পারে। সেই নিয়ে প্রশ্ন উঠছে। এতে জুকারবার্গ জানিয়েছেন এনক্রিপশনের যে ব্যবস্থা তা খুবই ভালো এবং সেফটি। এই এনক্রিপশন এমন ভাবে তৈরি যেখানে পরিষেবা পরিচালনাকারী কোন সংস্থা বা কোম্পানি তথ্য বা চ্যাট দেখতে পাবে না । তাই যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে মেটা সার্ভারগুলো কোন বার্তার বিষয়বস্তু বা তথ্য দেখতে পাবে না। তবে কেউ যদি মেটার ডাটাবেস হ্যাক করে তাও তাদের ক্ষেত্রে ব্যবহারকারীদের কোন ব্যক্তিগত টেক্সট অ্যাকসেস করা থাকবে না।






